নওগাঁয় হিরো গ্লামার এক্স’ এর শুভ উদ্বোধন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর স্বনামধন্য হিরো ডিলারশিপ পল্লী এন্টারপ্রাইজ-এ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় বাইক ব্র্যান্ড নিলয় হিরো নতুন সংযোজন ‘হিরো গ্লামার এক্স’ (Hero Glamour X)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই বাইকটির পর্দা উন্মোচন করেন পল্লী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলয় মটরস-এর প্রতিনিধি জুলফিকার জনি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন বাইকিং কমিউনিটির সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী এবং দক্ষ মেকানিকগণ। আধুনিক প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি এই বাইকটি নিয়ে উপস্থিত গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পল্লী এন্টারপ্রাইজের প্রোপাইটার কামরুল হাসান তার বক্তব্যে বলেন, “হিরো গ্লামার এক্স কেবল একটি বাইক নয়, এটি আধুনিক প্রযুক্তির একটি চমৎকার সমন্বয়। নওগাঁর গ্রাহকদের হাতে সেরা মানের বাইক ও বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” নিলয় মটরস-এর প্রতিনিধি জুলফিকার জনি বাইকটির উন্নত ফিচার যেমন— Sprint EBT FI ইন্জিন, ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি মিটার,ক্রুজ কন্ট্রোল , রাইড বাই ওয়ার, প্যানিক এলার্ট, এবং আইথ্রিএস (i3S) প্রযুক্তি সম্পর্কে উপস্থিত সকলকে বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানে আগত ক্রেতা ও মেকানিকদের জন্য বাইকটির বিভিন্ন কারিগরি দিক প্রদর্শন করা হয়। টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং নতুন এলইডি হেডল্যাম্পের মতো ফিচারগুলো দেখে বাইকাররা সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সম্ভাব্য ক্রেতাদের মাঝে মিষ্টি বিতরণ ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এখন থেকে নওগাঁর পল্লী এন্টারপ্রাইজে দর্শনার্থীরা বাইকটি দেখতে এবং আকর্ষণীয় অফারে বুকিং দিতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নওগাঁয় হিরো গ্লামার এক্স’ এর শুভ উদ্বোধন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর স্বনামধন্য হিরো ডিলারশিপ পল্লী এন্টারপ্রাইজ-এ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় বাইক ব্র্যান্ড নিলয় হিরো নতুন সংযোজন ‘হিরো গ্লামার এক্স’ (Hero Glamour X)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই বাইকটির পর্দা উন্মোচন করেন পল্লী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলয় মটরস-এর প্রতিনিধি জুলফিকার জনি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন বাইকিং কমিউনিটির সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী এবং দক্ষ মেকানিকগণ। আধুনিক প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি এই বাইকটি নিয়ে উপস্থিত গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পল্লী এন্টারপ্রাইজের প্রোপাইটার কামরুল হাসান তার বক্তব্যে বলেন, “হিরো গ্লামার এক্স কেবল একটি বাইক নয়, এটি আধুনিক প্রযুক্তির একটি চমৎকার সমন্বয়। নওগাঁর গ্রাহকদের হাতে সেরা মানের বাইক ও বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” নিলয় মটরস-এর প্রতিনিধি জুলফিকার জনি বাইকটির উন্নত ফিচার যেমন— Sprint EBT FI ইন্জিন, ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি মিটার,ক্রুজ কন্ট্রোল , রাইড বাই ওয়ার, প্যানিক এলার্ট, এবং আইথ্রিএস (i3S) প্রযুক্তি সম্পর্কে উপস্থিত সকলকে বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানে আগত ক্রেতা ও মেকানিকদের জন্য বাইকটির বিভিন্ন কারিগরি দিক প্রদর্শন করা হয়। টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং নতুন এলইডি হেডল্যাম্পের মতো ফিচারগুলো দেখে বাইকাররা সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সম্ভাব্য ক্রেতাদের মাঝে মিষ্টি বিতরণ ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এখন থেকে নওগাঁর পল্লী এন্টারপ্রাইজে দর্শনার্থীরা বাইকটি দেখতে এবং আকর্ষণীয় অফারে বুকিং দিতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com