ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর (২৫)।
সোমবার সকাল ১০টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সোহেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেল চালক। দ্রুত পুলিশকে খবর দিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্যমতে নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলে।








