মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গুলি করে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফা (৫০) নামের একজনকে গুলি করে হত্যা করেছে। শনিবার রাত ৮টার দিকে নগরীরর মতিহার থানার খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মসজিদে নামাজ পড়তে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন মোস্তফা। অন্ধকার থাকায় হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা। গুলিবিদ্ধ হওয়ার পর মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি ওসির।

ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অভিযান চালিয়ে ২৬ লিটার বাংলাদেশি ডিজেল জ্বালানি তেল জব্দ

» ইরানের হত্যাকাণ্ড : নিরাপদে হাসছেন ট্রাম্প

» সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে : তথ্যমন্ত্রী

» মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

» বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

» স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

» অভিযুক্ত গ্রেফতার ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা

» ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

» আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গুলি করে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফা (৫০) নামের একজনকে গুলি করে হত্যা করেছে। শনিবার রাত ৮টার দিকে নগরীরর মতিহার থানার খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মসজিদে নামাজ পড়তে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন মোস্তফা। অন্ধকার থাকায় হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা। গুলিবিদ্ধ হওয়ার পর মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি ওসির।

ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com