টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও আরএস গোল্ড-এর চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আর.এস গোল্ড লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব‌্যাংকের উইমেন ব‌্যাংকিং প্ল‌্যাটফর্ম নীরা গ্রাহকরা আর.এস গোল্ড লিমিটেড এর কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি. এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেড এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করার পাশাপাশি উদ্ভাবনী ও লাইফস্ট‌্যাইলভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে টেকসই ও স্বাধীন জীবনযাত্রা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ভোট পুনর্গণনার আবেদন

» নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে: ইসলামী আন্দোলন

» নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

» তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

» ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

» আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: জামায়াত আমির

» জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন

» জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

» নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব

» ‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও আরএস গোল্ড-এর চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আর.এস গোল্ড লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব‌্যাংকের উইমেন ব‌্যাংকিং প্ল‌্যাটফর্ম নীরা গ্রাহকরা আর.এস গোল্ড লিমিটেড এর কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি. এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেড এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করার পাশাপাশি উদ্ভাবনী ও লাইফস্ট‌্যাইলভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে টেকসই ও স্বাধীন জীবনযাত্রা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com