আ. লীগ অফিসের তালা খুলে বিএনপি প্রার্থী ভুল কাজ করেননি : মাসুদ কামাল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দিয়ে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভুল কাজ করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেছেন।

এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে না উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ‘এখানে আওয়ামী লীগের পুনর্বাসন আপনি কোথায় পেলেন? উনি তো এমন কিছু করেননি যাতে আইন অমান্য হয়। আমার বিবেচনা তিনি ভালো কাজ করছেন।’
তালা খুলে দেওয়ার বিরোধিতা করা এক জাসাস নেতার উদ্দেশে মাসুদ কামাল বলেন, ‘আপনাদের শীর্ষ নেতা জয়ের পর কী বলেছে সেটা দেখেন। তারেক

রহমান বলেছেন—বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।’ ওই নেতার উদ্দেশে মাসুদ কামাল আরো বলেন, ‘রাজনীতি আপনি করেন জাসাস; আপনি রাজনীতি জামায়াতের কাছ থেকে না, আপনার নেতার কাছ থেকে শিখেন।’

মাসুদ কামাল বলেন, ‘দেশটাকে সামনে অগ্রসর হতে হলে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতিকে এমন খণ্ড খণ্ড করে ভাগ করা যাবে না। প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসার জন্ম দেয়।’

মাসুদ কামাল বলেন, ‘যে ভুল আওয়ামী লীগ করেছিল, যে ভুলের কারণে দলটির রাজনীতি আজকে এই দুরবস্থার মধ্যে পড়েছে, দলটির বিশাল বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে—সেই ভুলের দিকে আপনারা ধাবিত হইয়েন না।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পঞ্চগড় উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করার যে আকাঙ্ক্ষা আমি আপনাদের মধ্যে দেখেছি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আশান্বিত হতে চাই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল বা পরে উত্থাপনের প্রস্তাবে আমরা মর্মাহত: আখতার হোসেন

» সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

» স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য হিসেবে চমৎকার পরিবেশন করতে পারেন: বিরোধীদলীয় নেতা

» ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না: স্পিকার

» পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী

» সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

» প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

» অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি

» আমির হামজার দিকে ইঙ্গিত করে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ. লীগ অফিসের তালা খুলে বিএনপি প্রার্থী ভুল কাজ করেননি : মাসুদ কামাল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দিয়ে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভুল কাজ করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেছেন।

এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে না উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ‘এখানে আওয়ামী লীগের পুনর্বাসন আপনি কোথায় পেলেন? উনি তো এমন কিছু করেননি যাতে আইন অমান্য হয়। আমার বিবেচনা তিনি ভালো কাজ করছেন।’
তালা খুলে দেওয়ার বিরোধিতা করা এক জাসাস নেতার উদ্দেশে মাসুদ কামাল বলেন, ‘আপনাদের শীর্ষ নেতা জয়ের পর কী বলেছে সেটা দেখেন। তারেক

রহমান বলেছেন—বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।’ ওই নেতার উদ্দেশে মাসুদ কামাল আরো বলেন, ‘রাজনীতি আপনি করেন জাসাস; আপনি রাজনীতি জামায়াতের কাছ থেকে না, আপনার নেতার কাছ থেকে শিখেন।’

মাসুদ কামাল বলেন, ‘দেশটাকে সামনে অগ্রসর হতে হলে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতিকে এমন খণ্ড খণ্ড করে ভাগ করা যাবে না। প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসার জন্ম দেয়।’

মাসুদ কামাল বলেন, ‘যে ভুল আওয়ামী লীগ করেছিল, যে ভুলের কারণে দলটির রাজনীতি আজকে এই দুরবস্থার মধ্যে পড়েছে, দলটির বিশাল বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে—সেই ভুলের দিকে আপনারা ধাবিত হইয়েন না।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পঞ্চগড় উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করার যে আকাঙ্ক্ষা আমি আপনাদের মধ্যে দেখেছি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আশান্বিত হতে চাই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com