জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ঈদ উৎসবের মতোই ভোট দিয়েছে। জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, এ নির্বাচনের ফলে জাতি হিসেবে বিশ্ববাজারে মান-সম্মান ও ভাবমূর্তি বৃদ্ধি করবে। এ কারণে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আমরা জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ১৩ ফেব্রুয়ারির সকাল গণতন্ত্রের অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের নির্মোহভাবে আইন প্রয়োগ করে নিরপেক্ষভাবে নির্বাচন করার অঙ্গীকার ছিল। সরকারের সহযোগিতায় সবার অংশগ্রহণে সেটি সম্ভব হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার

» শাকসবজি-মাছ-মাংসের দাম চড়া

» জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

» জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

» ৩০০ আসনের একটিও পায়নি জাতীয় পার্টি

» নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

» ঢাকা-১০ আসনে বিজয়ী বিএনপির শেখ রবিউল আলম

» জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লাহ

» বিজয়ী নওশাদকে অভিনন্দন জানালেন সার্জিস

» এক যুগ পর বিশ্বকাপে ফিরলেও চোটে মাঠ ছাড়লেন টেলর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ঈদ উৎসবের মতোই ভোট দিয়েছে। জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, এ নির্বাচনের ফলে জাতি হিসেবে বিশ্ববাজারে মান-সম্মান ও ভাবমূর্তি বৃদ্ধি করবে। এ কারণে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আমরা জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ১৩ ফেব্রুয়ারির সকাল গণতন্ত্রের অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের নির্মোহভাবে আইন প্রয়োগ করে নিরপেক্ষভাবে নির্বাচন করার অঙ্গীকার ছিল। সরকারের সহযোগিতায় সবার অংশগ্রহণে সেটি সম্ভব হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com