জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ তাদের কল্যাণের দায়িত্ব আমি মনে করি বিএনপি ও বিএনপির নেতা তারেক রহমানকে দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ করতে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব প্রায় নিশ্চিতভাবে দিয়েছে জনগণ। জনগণ আমাদের ভোট দিয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, গতরাত থেকে আমরা ফলাফল সংগ্রহ করছিলাম। ইসির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে কে কত ভোট পেয়েছে। যতদূর জেনেছি, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয় পেয়েছে। এ ছাড়া বিএনপির সঙ্গে জোটের অনেক প্রার্থীও জয়ী হয়েছেন। দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোটারদের মধ্যে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে তাদের পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। ভবিষ্যতে যেন তারা বেশি হারে ভোট দেয়, সে চেষ্টা আমরা করব।

ভোটাধিকার নিয়ে কারচুপি হলে কঠোর আন্দোলন করা হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন হুঁশিয়ারি বিষয়ে তিনি বলেন, তারা তা বলতেই পারেন। যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, এটি তাদের বিষয়। আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করেনি।

অন্য এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। আমরা তো মনে করেছিলাম সব আসনই পাব। এটা সবাই প্রত্যাশা করে। আশা করি ভবিষ্যতে আরও ভালো ফলাফল হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি

» গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল

» নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা

» নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি

» জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম

» ২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

» বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করলো জাপান

» ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়

» নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী

» ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ তাদের কল্যাণের দায়িত্ব আমি মনে করি বিএনপি ও বিএনপির নেতা তারেক রহমানকে দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ করতে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব প্রায় নিশ্চিতভাবে দিয়েছে জনগণ। জনগণ আমাদের ভোট দিয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, গতরাত থেকে আমরা ফলাফল সংগ্রহ করছিলাম। ইসির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে কে কত ভোট পেয়েছে। যতদূর জেনেছি, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয় পেয়েছে। এ ছাড়া বিএনপির সঙ্গে জোটের অনেক প্রার্থীও জয়ী হয়েছেন। দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোটারদের মধ্যে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে তাদের পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। ভবিষ্যতে যেন তারা বেশি হারে ভোট দেয়, সে চেষ্টা আমরা করব।

ভোটাধিকার নিয়ে কারচুপি হলে কঠোর আন্দোলন করা হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন হুঁশিয়ারি বিষয়ে তিনি বলেন, তারা তা বলতেই পারেন। যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, এটি তাদের বিষয়। আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করেনি।

অন্য এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। আমরা তো মনে করেছিলাম সব আসনই পাব। এটা সবাই প্রত্যাশা করে। আশা করি ভবিষ্যতে আরও ভালো ফলাফল হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com