শান্তিপূর্ণভাবে ভোট চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে: সালাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, যেভাবে চলছে সেভাবে নির্বিঘ্নে ভোট চললে, শান্তিপূর্ণভাবে ভোট চললে, আমরা বিপুল ভোটে জয় লাভ করবো, ইনশাআল্লাহ্। বিগত ১৭ বছর ভোট দিতে পারিনি। সকাল থেকে উৎসবের পরিবেশে ভোট হচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে আসছে এবং ভোটার উপস্থিতি বাড়লে সেটি আমাদের জন্য ইতিবাচক হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় চায় বেশি সংখ্যক ভোটার কেন্দ্রে আসুক। যত বেশি ভোটার আসবে তত আমাদের জন্য ভালো। আমরা তো কোনোভাবেই চাই না যে স্লো ভোট হোক।

বিএনপির এ নেতা আরও বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারায় মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তারা ভোট দিতে চায় এবং ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে চায়। এই যে তাদের একটা অধিকার, এ অধিকার থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত ছিল।

আবদুস সালাম বলেন, ভোটারদের সেই আগ্রহের কারণে মানুষ রাস্তায় নেমে কেন্দ্রে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললে ৭০ থেকে ৯০ শতাংশ ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো নেতিবাচক ঘটনা ঘটেনি। ভোট কারচুপি বা অর্থের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হলেও জনগণ তা প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, গতকাল (বুধবার) থেকে জামায়াত চেষ্টা করেছিল ভোট কারচুপি করার, টাকা দিয়ে ভোটারদের কিনে ফেলার। জনগণ তাদের সেই চেষ্টাকে ভেঙে দিয়েছে। আমরা আশা করি, জনগণের একটা সত্যিকার ভোটের রেজাল্ট পাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শান্তিপূর্ণভাবে ভোট চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে: সালাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, যেভাবে চলছে সেভাবে নির্বিঘ্নে ভোট চললে, শান্তিপূর্ণভাবে ভোট চললে, আমরা বিপুল ভোটে জয় লাভ করবো, ইনশাআল্লাহ্। বিগত ১৭ বছর ভোট দিতে পারিনি। সকাল থেকে উৎসবের পরিবেশে ভোট হচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে আসছে এবং ভোটার উপস্থিতি বাড়লে সেটি আমাদের জন্য ইতিবাচক হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় চায় বেশি সংখ্যক ভোটার কেন্দ্রে আসুক। যত বেশি ভোটার আসবে তত আমাদের জন্য ভালো। আমরা তো কোনোভাবেই চাই না যে স্লো ভোট হোক।

বিএনপির এ নেতা আরও বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারায় মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তারা ভোট দিতে চায় এবং ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে চায়। এই যে তাদের একটা অধিকার, এ অধিকার থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত ছিল।

আবদুস সালাম বলেন, ভোটারদের সেই আগ্রহের কারণে মানুষ রাস্তায় নেমে কেন্দ্রে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললে ৭০ থেকে ৯০ শতাংশ ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো নেতিবাচক ঘটনা ঘটেনি। ভোট কারচুপি বা অর্থের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হলেও জনগণ তা প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, গতকাল (বুধবার) থেকে জামায়াত চেষ্টা করেছিল ভোট কারচুপি করার, টাকা দিয়ে ভোটারদের কিনে ফেলার। জনগণ তাদের সেই চেষ্টাকে ভেঙে দিয়েছে। আমরা আশা করি, জনগণের একটা সত্যিকার ভোটের রেজাল্ট পাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com