ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-৩ আসনে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি গুরু চরণ উচ্চ বিদ্যালয় গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি গুরু চরণ উচ্চ বিদ্যালয় গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে প্রায় ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের ঘটনার পর কিছু সময়ের জন্য ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসনে। প্রায় ৩০ মিনিট পরে আবার ভোট গ্রহন শুরু হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।








