ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশে এবারের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে। আজ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন।
বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট কার্যক্রম পরিদর্শন করেন।
ভোট কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের ইভার্স ইজাবস আরও বলেন, ভোটের শুরুতেই আমরা কার্যক্রম পরিদর্শন করেছি। সারাদেশে আমাদের ২০০ পর্যবেক্ষক ভোট কার্যক্রম পরিদর্শন করবেন।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। ২০০ সদস্যের এ প্রতিনিধি দলে মিশনে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।








