প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে : শিবির সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কোনো ধরনের অপ্রীতিকর ছাড়াই খুলনা-২ আসনের বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। আশা করছি, এই পরিবেশটি একেবারে ভোট গণনা পর্যন্ত অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি রয়েছে। গতকাল থেকেই দেখছি, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করছি, তারা এই নিরপেক্ষতা বজায় রাখবে। ভোট গণনা শেষ হলেই জনগণ তার ফলাফল নিয়ে বাসায় ফিরতে পারবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খুলনা-২ আসনের গোবর চাকা ন্যাশনাল গার্লস স্কুল ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, জনগণ যাকে নির্বাচিত করবে, আগামী দিন তিনিই সরকার গঠন করবেন। জুলাই পরবর্তী বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা আরও সুপ্রসন্ন হবে, চমৎকারভাবে। নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে, ১১ দলীয় জোট ইনসাফ, সাম্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছে। সেই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে যে নির্বাচনি সমঝোতা ১১ দলের মধ্যে হয়েছে, তারাই সরকার গঠন করতে পারবে বলে আমার বিশ্বাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে : শিবির সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কোনো ধরনের অপ্রীতিকর ছাড়াই খুলনা-২ আসনের বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। আশা করছি, এই পরিবেশটি একেবারে ভোট গণনা পর্যন্ত অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি রয়েছে। গতকাল থেকেই দেখছি, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করছি, তারা এই নিরপেক্ষতা বজায় রাখবে। ভোট গণনা শেষ হলেই জনগণ তার ফলাফল নিয়ে বাসায় ফিরতে পারবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খুলনা-২ আসনের গোবর চাকা ন্যাশনাল গার্লস স্কুল ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, জনগণ যাকে নির্বাচিত করবে, আগামী দিন তিনিই সরকার গঠন করবেন। জুলাই পরবর্তী বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা আরও সুপ্রসন্ন হবে, চমৎকারভাবে। নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে, ১১ দলীয় জোট ইনসাফ, সাম্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছে। সেই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে যে নির্বাচনি সমঝোতা ১১ দলের মধ্যে হয়েছে, তারাই সরকার গঠন করতে পারবে বলে আমার বিশ্বাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com