পরাজয়ের আশঙ্কায় বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে: মজিবুর রহমান মঞ্জু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফেনী–২ (সদর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ঈগল প্রতীকের মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে। তারা কোনো না কোনো কারণে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা বোধ করছে। এ জন্য সন্ত্রাস শুরু করেছে। এ সন্ত্রাস তাদের জন্য খারাপ হবে।’

তিনি বলেন, ‘যদি মানুষ ভোট দিতে পারে, এগুলোকে ভালো চোখে দেখবে না। তারা নানা ধরনের গুজবও ছড়াচ্ছে। আশা করছি, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বৃহস্পতিবার সকালে মজিবুর রহমান মঞ্জু তাঁর নিজ কেন্দ্র সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এমন মন্তব্য করেন। এ সময় তিনি ছাড়া তাঁর মা ও স্ত্রী একই কেন্দ্রে ভোট দেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘ফরহাদ নগরের বিএনপির লোকেরা আমাদের ওপর আক্রমণ করছে। আমরা বিষয়টা প্রশাসনকে জানিয়েছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা গন্ডগোল করার চেষ্টা করছে, যা উদ্বেগজনক। আমরা গতকাল থেকে সতর্ক করেছিলাম, প্রশাসকের কাছে তালিকাও দিয়েছিলাম।’

মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলা যাবে না। রাতে বহু জায়গায় তারা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে৷ দু–একটা জায়গায় তারা বোমা ফাটিয়েছে। এসব বিষয়ে প্রশাসন নির্লিপ্ত আচরণ করছে।

এদিকে ভোট শুরুর সঙ্গে সঙ্গে একই আসনের ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল তাঁর নিজ কেন্দ্র সরকারি বিএড কলেজে ভোট দেন।

সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের অন্তত ১০টি কেন্দ্র ঘুরে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। শহরের পাশাপাশি সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন। এ সময় পর্যন্ত এই আসনে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ফেনী–২ (সদর) আসনে মোট ৪ লাখ ৩২ হাজার ৫৬ ভোটার আছেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৬২৮ জন, নারী ২ লাখ ৯ হাজার ৭০০ জন ও তৃতীয় লিঙ্গের ৩ জন। একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। ভোটকক্ষের সংখ্যা ৭৯৭।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

» ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো: পাটওয়ারী

» শান্তিপূর্ণভাবে ভোট চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে: সালাম

» পরাজয়ের আশঙ্কায় বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে: মজিবুর রহমান মঞ্জু

» জামায়াত-শিবিরের অপকর্ম টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে : আবিদ

» প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে : শিবির সভাপতি

» সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

» নিজের সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

» ভোট দিলেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

» দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বসিত বাবর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরাজয়ের আশঙ্কায় বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে: মজিবুর রহমান মঞ্জু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফেনী–২ (সদর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ঈগল প্রতীকের মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে। তারা কোনো না কোনো কারণে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা বোধ করছে। এ জন্য সন্ত্রাস শুরু করেছে। এ সন্ত্রাস তাদের জন্য খারাপ হবে।’

তিনি বলেন, ‘যদি মানুষ ভোট দিতে পারে, এগুলোকে ভালো চোখে দেখবে না। তারা নানা ধরনের গুজবও ছড়াচ্ছে। আশা করছি, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বৃহস্পতিবার সকালে মজিবুর রহমান মঞ্জু তাঁর নিজ কেন্দ্র সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এমন মন্তব্য করেন। এ সময় তিনি ছাড়া তাঁর মা ও স্ত্রী একই কেন্দ্রে ভোট দেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘ফরহাদ নগরের বিএনপির লোকেরা আমাদের ওপর আক্রমণ করছে। আমরা বিষয়টা প্রশাসনকে জানিয়েছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা গন্ডগোল করার চেষ্টা করছে, যা উদ্বেগজনক। আমরা গতকাল থেকে সতর্ক করেছিলাম, প্রশাসকের কাছে তালিকাও দিয়েছিলাম।’

মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলা যাবে না। রাতে বহু জায়গায় তারা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে৷ দু–একটা জায়গায় তারা বোমা ফাটিয়েছে। এসব বিষয়ে প্রশাসন নির্লিপ্ত আচরণ করছে।

এদিকে ভোট শুরুর সঙ্গে সঙ্গে একই আসনের ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল তাঁর নিজ কেন্দ্র সরকারি বিএড কলেজে ভোট দেন।

সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের অন্তত ১০টি কেন্দ্র ঘুরে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। শহরের পাশাপাশি সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন। এ সময় পর্যন্ত এই আসনে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ফেনী–২ (সদর) আসনে মোট ৪ লাখ ৩২ হাজার ৫৬ ভোটার আছেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৬২৮ জন, নারী ২ লাখ ৯ হাজার ৭০০ জন ও তৃতীয় লিঙ্গের ৩ জন। একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। ভোটকক্ষের সংখ্যা ৭৯৭।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com