চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে চলছে ভোটগ্রহণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৭৯ জন এবং নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ): একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মো. শাহজাহান মিঞা, জামায়াতের মাওলানা কেরামত আলী, জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা।

এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৮১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৫ হাজার ৩১৬ জন এবং নারী ২ লাখ ৪৪ হাজার ৮৬৫ জন। এখানে ১৫৯টি কেন্দ্রের ৯৩৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল): দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৮ হাজার ৮২৫ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ১৭৪ জন। এ আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এখানে ১৮৪টি কেন্দ্রের ৮৭৭টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর): একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন এবং নারী ২ লাখ ৩১ হাজার ৮৩১ জন। এখানে ১৭২টি কেন্দ্রের ৯২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

জেলার ৫১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৬ জন আনসার সদস্য, একজন অস্ত্রধারী পুলিশ ও দুইজন নিরস্ত্র পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেহেরপুরের ৫ কেন্দ্রে হামলা-সংঘর্ষে আহত ১৮, আটক ৩

» ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

» দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাত বছরের কারাদণ্ড

» ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল

» বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ তাৎপর্যপূর্ণ দিন : ইইউ প্রধান পর্যবেক্ষক

» ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

» আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা

» বিএনপির বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

» খুলনা-৫ আসন ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

» দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে চলছে ভোটগ্রহণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৭৯ জন এবং নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ): একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মো. শাহজাহান মিঞা, জামায়াতের মাওলানা কেরামত আলী, জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা।

এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৮১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৫ হাজার ৩১৬ জন এবং নারী ২ লাখ ৪৪ হাজার ৮৬৫ জন। এখানে ১৫৯টি কেন্দ্রের ৯৩৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল): দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৮ হাজার ৮২৫ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ১৭৪ জন। এ আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এখানে ১৮৪টি কেন্দ্রের ৮৭৭টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর): একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন এবং নারী ২ লাখ ৩১ হাজার ৮৩১ জন। এখানে ১৭২টি কেন্দ্রের ৯২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

জেলার ৫১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৬ জন আনসার সদস্য, একজন অস্ত্রধারী পুলিশ ও দুইজন নিরস্ত্র পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com