খুলনা-৫ আসন ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী গোলাম পরওয়ার বলেছেন, আজকের নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি খুলনার ফুলতলা পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় গোলাম পরওয়ার ভোটের পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, “ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে হলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান কোনো দল বা প্রার্থীর পক্ষ থেকে লঙ্ঘিত না হয়, সে আহ্বান জানাচ্ছি।”

জয়-পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, “জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে। আর সেই সিদ্ধান্ত জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে।”

২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “সেদিন আমাকে কেন্দ্রে এলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে এটি পরিবর্তিত বাংলাদেশের চিত্র বলে মনে করি।” নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তুলে গোলাম পরওয়ার বলেন, “আমরা দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত ও দমনপীড়নমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই।”

ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আমি ভোট দেওয়া পর্যন্ত যে পরিবেশ দেখেছি তা ইতিবাচক। জনগণ উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে কেন্দ্রে আসছেন, ভোটারদের দীর্ঘ লাইন ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা **স্বাচ্ছন্দ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খুলনা-৫ আসন ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী গোলাম পরওয়ার বলেছেন, আজকের নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি খুলনার ফুলতলা পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় গোলাম পরওয়ার ভোটের পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, “ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে হলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান কোনো দল বা প্রার্থীর পক্ষ থেকে লঙ্ঘিত না হয়, সে আহ্বান জানাচ্ছি।”

জয়-পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, “জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে। আর সেই সিদ্ধান্ত জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে।”

২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “সেদিন আমাকে কেন্দ্রে এলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে এটি পরিবর্তিত বাংলাদেশের চিত্র বলে মনে করি।” নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তুলে গোলাম পরওয়ার বলেন, “আমরা দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত ও দমনপীড়নমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই।”

ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আমি ভোট দেওয়া পর্যন্ত যে পরিবেশ দেখেছি তা ইতিবাচক। জনগণ উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে কেন্দ্রে আসছেন, ভোটারদের দীর্ঘ লাইন ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা **স্বাচ্ছন্দ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com