ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ (বুধবার) বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে রাজধানীর বনানীর কে ব্লকের ২৪ নং রোডের ১৮ নম্বর ভবনে এ ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।
সংগঠনের সদস্যরা জানান, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশ জুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি ঢাকা শহরে প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তায় একটি বিনামূল্যে এম্বুলেন্স সেবা পরিচালনা করে আসছে। এনিমেল ক্লিনিককে বিনামূল্যে প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আহত কিংবা অসুস্থ প্রাণীদের রক্ষার পাশাপাশি মানুষকেও প্রাণীর রক্ষায় আরও সোচ্চার হওয়ার প্রতি প্রেরণা দেওয়া সম্ভব, এমনটাই প্রত্যাশা তাদের।








