নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়ায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশব্যাপী নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়া এবং বিভিন্ন মহলের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই অনুভূতি প্রকাশ করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘প্রায় ২০ দিনের সফরে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। এই সফরে দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। পরিবর্তনের জন্য উন্মুখ মানুষের উপস্থিতিতে প্রতিটি জমায়েত হয়ে উঠেছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। পাহাড় কিংবা সমতলে, শহর ও গ্রামে, নারী-পুরুষ সবাই বেইনসাফির শিকল ভেঙে এক নতুন সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সফরে জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রাণাধিক প্রিয় স্বজনকে হারানোর পর তাদের প্রত্যাশা- স্বজন হত্যার ন্যায়বিচার এবং একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ।

তিনি বলেন, ‘এই সফর সফল করতে দেশের বিভিন্ন প্রান্তে বিপুলসংখ্যক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মী ভাই ও বোনেরা এবং জানা-অজানা আরও অসংখ্য শুভাকাঙ্ক্ষী। তাদের সকাল প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ দুর্ভোগে কস্ট পেতে থাকলে ক্ষমা চেয়ে জামায়াত আমির লেখেন— ‘আমাদের এই সফরে যাত্রাপথে কিংবা জমায়েত চলাকালে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মহান রবের নিকট আপনাদের এই কষ্টের উত্তম প্রতিদান কামনা করছি।’

জামায়াত আমির লেখেন— ‘একটি নিরাপদ, মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান এবং ফলাফল গ্রহণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দেশের কল্যাণের জন্য কবুল করুন। আমীন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পিকনিক অনুষ্ঠিত

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

» ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

» দেশিয় অস্ত্রসহ আটক ১

» প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

» কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে : জামায়াত আমির

» মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন মামুনুল হক

» নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

» ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার

» সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়ায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশব্যাপী নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়া এবং বিভিন্ন মহলের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই অনুভূতি প্রকাশ করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘প্রায় ২০ দিনের সফরে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। এই সফরে দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। পরিবর্তনের জন্য উন্মুখ মানুষের উপস্থিতিতে প্রতিটি জমায়েত হয়ে উঠেছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। পাহাড় কিংবা সমতলে, শহর ও গ্রামে, নারী-পুরুষ সবাই বেইনসাফির শিকল ভেঙে এক নতুন সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সফরে জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রাণাধিক প্রিয় স্বজনকে হারানোর পর তাদের প্রত্যাশা- স্বজন হত্যার ন্যায়বিচার এবং একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ।

তিনি বলেন, ‘এই সফর সফল করতে দেশের বিভিন্ন প্রান্তে বিপুলসংখ্যক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মী ভাই ও বোনেরা এবং জানা-অজানা আরও অসংখ্য শুভাকাঙ্ক্ষী। তাদের সকাল প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ দুর্ভোগে কস্ট পেতে থাকলে ক্ষমা চেয়ে জামায়াত আমির লেখেন— ‘আমাদের এই সফরে যাত্রাপথে কিংবা জমায়েত চলাকালে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মহান রবের নিকট আপনাদের এই কষ্টের উত্তম প্রতিদান কামনা করছি।’

জামায়াত আমির লেখেন— ‘একটি নিরাপদ, মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান এবং ফলাফল গ্রহণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দেশের কল্যাণের জন্য কবুল করুন। আমীন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com