বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে জাইকার আলোকচিত্র প্রদর্শনী

[ঢাকা, ৯ ফেব্রুয়ারি’২০২৬] জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ‘মাই বাংলাদেশ
মাই ডেভেলপমেন্ট’-এর বিজয়ীদের নাম গতকাল (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা
করেছে জাইকা বাংলাদেশ। একইসাথে অনলাইনে একটি কিউরেটেড আলোকচিত্র প্রদর্শনী
উন্মোচন করেছে জাইকা। প্রদর্শনীতে নাগরিকদের ক্যমেরাবন্দি বাংলাদেশের উন্নয়নের ২১টি
ছবি প্রদর্শিত হচ্ছে।

এই অনলাইন প্রদর্শনীটির মাধ্যমে জাইকা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে
বাংলাদেশি জনগণের দৃষ্টিতে দেশের উন্নয়নের ছোট ও বড় গল্পগুলো নথিভুক্ত করার পাশাপাশি তা বিশ্বদরবারেও তুলে ধরা হয়েছে।

এই প্রতিযোগিতায় দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীরা অংশ নেন। ছবির
মাধ্যমে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের উন্নয়নের যাত্রা তুলে ধরেছেন। শহরের নতুন
উদ্ভাবন থেকে শুরু করে গ্রামীণ পরিবর্তন – সবই উঠে এসেছে ছবিগুলোতে। একই সঙ্গে
প্রকাশিত হয়েছে দেশের মানুষের শক্তি ও মনোবল। জাইকা প্রতিটি ছবি গভীরভাবে পর্যালোচনা
করেছে; দেশের অগ্রগতি ও উন্নয়নকে তুলে ধরা দৃশ্যগুলোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

একই দিনে জাইকা বাংলাদেশের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
আলোকচিত্রীদের সম্মাননা জানানো হয় ও পুরস্কার প্রদান করা হয়।
দেশজুড়ে অগ্রগতি ও সম্ভাবনার এক আকর্ষণীয় দৃশ্যযাত্রা তুলে ধরছে এই প্রদর্শনী। ‘মাই
বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক এই অনলাইন আলোকচিত্র প্রদর্শনী এখন সবার জন্য উন্মুক্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে জাইকার আলোকচিত্র প্রদর্শনী

[ঢাকা, ৯ ফেব্রুয়ারি’২০২৬] জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ‘মাই বাংলাদেশ
মাই ডেভেলপমেন্ট’-এর বিজয়ীদের নাম গতকাল (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা
করেছে জাইকা বাংলাদেশ। একইসাথে অনলাইনে একটি কিউরেটেড আলোকচিত্র প্রদর্শনী
উন্মোচন করেছে জাইকা। প্রদর্শনীতে নাগরিকদের ক্যমেরাবন্দি বাংলাদেশের উন্নয়নের ২১টি
ছবি প্রদর্শিত হচ্ছে।

এই অনলাইন প্রদর্শনীটির মাধ্যমে জাইকা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে
বাংলাদেশি জনগণের দৃষ্টিতে দেশের উন্নয়নের ছোট ও বড় গল্পগুলো নথিভুক্ত করার পাশাপাশি তা বিশ্বদরবারেও তুলে ধরা হয়েছে।

এই প্রতিযোগিতায় দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীরা অংশ নেন। ছবির
মাধ্যমে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের উন্নয়নের যাত্রা তুলে ধরেছেন। শহরের নতুন
উদ্ভাবন থেকে শুরু করে গ্রামীণ পরিবর্তন – সবই উঠে এসেছে ছবিগুলোতে। একই সঙ্গে
প্রকাশিত হয়েছে দেশের মানুষের শক্তি ও মনোবল। জাইকা প্রতিটি ছবি গভীরভাবে পর্যালোচনা
করেছে; দেশের অগ্রগতি ও উন্নয়নকে তুলে ধরা দৃশ্যগুলোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

একই দিনে জাইকা বাংলাদেশের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
আলোকচিত্রীদের সম্মাননা জানানো হয় ও পুরস্কার প্রদান করা হয়।
দেশজুড়ে অগ্রগতি ও সম্ভাবনার এক আকর্ষণীয় দৃশ্যযাত্রা তুলে ধরছে এই প্রদর্শনী। ‘মাই
বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক এই অনলাইন আলোকচিত্র প্রদর্শনী এখন সবার জন্য উন্মুক্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com