অভিনেত্রীর সাজে বিশেষ বৈচিত্র্য এনেছে তার মাথায় গোঁজা বুনো ফুল। পোস্টে অভিনেত্রী জানান, বিয়েবাড়িতে যাওয়ার পথে মনের মতো ফুল না পেয়ে বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে আমলি থেকে ঝুলে থাকা কিছু নাম না জানা ফুল সংগ্রহ করেন তিনি। সাধারণ হেয়ার পিন দিয়ে চুলে সেই ফুল গুঁজে দিয়েই নিজের ‘লুক’ পূর্ণ করেন তিনি।
সেই পোস্টেই জীবনের এক গভীর দর্শনের কথা তুলে ধরেন স্বস্তিকা। শাড়ি ও জীবনের তুলনা টেনে তিনি লিখেছেন, ‘যত্ন করে রাখতে পারলে আর যত্ন করে রাখতে দিলে সব থাকে- সেটি শাড়ি হোক বা জীবন।’ পাশাপাশি ফুলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি লেখেন, ‘বাড়ির সবাইকে বলে রেখেছি, আমি মরে গেলে আর কিছু হোক না হোক, অনেক ফুল দিয়ে যেন আমায় বিদায় জানানো হয়।’
স্বস্তিকা আরও জানান, ফুল তার নিত্যদিনের সঙ্গী এবং এদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। তাই আড়ম্বরহীন বিদায়বেলায় প্রিয় ফুলের সান্নিধ্যই তার কাম্য। বরাবরের মতো এবারও দামি ব্র্যান্ডের ভিড়ে স্মৃতি আর মায়ামাখা সাধারণ সাজে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।








