কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কারাগারে বন্দিদের নৈতিক ও ধর্মীয় উন্নয়নের লক্ষ্যে ১৩ হাজার ধর্মীয় বই প্রদান করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর কাছে এসব বই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কারাবন্দিদের সংশোধন করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি জানান, এই শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কারাগারে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বইয়ের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা এবং পাঠাভ্যাস গড়ে তুলতেই প্রাথমিক পর্যায়ে কোরআন, হাদিস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরীফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও বই সরবরাহ করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই কারাগারে জায়নামাজ, টুপি, তসবিহসহ অন্যান্য ধর্মীয় উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা প্রতিষ্ঠান এসব বই বিনামূল্যে সরবরাহ করেছে।

বই হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কারাগারে বন্দিদের নৈতিক ও ধর্মীয় উন্নয়নের লক্ষ্যে ১৩ হাজার ধর্মীয় বই প্রদান করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর কাছে এসব বই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কারাবন্দিদের সংশোধন করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি জানান, এই শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কারাগারে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বইয়ের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা এবং পাঠাভ্যাস গড়ে তুলতেই প্রাথমিক পর্যায়ে কোরআন, হাদিস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরীফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও বই সরবরাহ করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই কারাগারে জায়নামাজ, টুপি, তসবিহসহ অন্যান্য ধর্মীয় উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা প্রতিষ্ঠান এসব বই বিনামূল্যে সরবরাহ করেছে।

বই হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com