‘জয়িতা’ হয়ে আদালতে লড়বেন কৌশানী

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি; তবে ব্যক্তিগত কারণে নয়, ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’-তে তাকে এমন একটি লড়াকু চরিত্রে দেখা যাবে।সম্প্রতি সিরিজটির প্রি-টিজার মুক্তি পাওয়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। সিরিজটিতে কৌশানী অভিনয় করেছেন ‘জয়িতা চৌধুরী’ নামের এক নারীর চরিত্রে। যেখানে দেখানো হবে, জয়িতা তার কর্মক্ষেত্রে নিয়মিত হেনস্তার শিকার হন।

প্রতিদিনের ছোট ছোট অপমান সহ্য করতে করতে একপর্যায়ে তিনি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন। নিজের অধিকার আদায়ে একাই আদালতের দ্বারস্থ হন এবং শুরু হয় আইনি লড়াই। তার বিপরীতে এই সিরিজে দেখা যাবে অভিনেতা সৌম্য ব্যানার্জিকে।

গত বছর থেকেই নিজেকে নতুনভাবে পর্দায় হাজির করছেন কৌশানী মুখার্জি। নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’ সিনেমার মাধ্যমেও তিনি নিজের জাত চিনিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আদালতের ময়দানে লড়াকু চরিত্রে তার এই নতুন যাত্রা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে কৌশানী ও সৌম্য ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্তর মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে সিরিজটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আলোর মশাল

» জাপানে ভোটগ্রহণ চলছে

» আপনার এলাকার নির্বাচন নিয়ে অভিযোগ-পরামর্শ জানাবেন যে নম্বরে

» অষ্টম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বেড়েছে

» শিশু পড়ে গেলে কাঁদবে কি না – তা নির্ভর করে আপনার ওপর

» যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: শুল্ক আরও কমার আশা উপদেষ্টার

» আপনার কি রোজা কাজা আছে? এখনই সময়!

» যৌথ বাহিনীর অভিযানে দেড় হাজার রোহিঙ্গা আটক

» যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার

» অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ফের অচল চট্টগ্রাম বন্দর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘জয়িতা’ হয়ে আদালতে লড়বেন কৌশানী

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি; তবে ব্যক্তিগত কারণে নয়, ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’-তে তাকে এমন একটি লড়াকু চরিত্রে দেখা যাবে।সম্প্রতি সিরিজটির প্রি-টিজার মুক্তি পাওয়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। সিরিজটিতে কৌশানী অভিনয় করেছেন ‘জয়িতা চৌধুরী’ নামের এক নারীর চরিত্রে। যেখানে দেখানো হবে, জয়িতা তার কর্মক্ষেত্রে নিয়মিত হেনস্তার শিকার হন।

প্রতিদিনের ছোট ছোট অপমান সহ্য করতে করতে একপর্যায়ে তিনি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন। নিজের অধিকার আদায়ে একাই আদালতের দ্বারস্থ হন এবং শুরু হয় আইনি লড়াই। তার বিপরীতে এই সিরিজে দেখা যাবে অভিনেতা সৌম্য ব্যানার্জিকে।

গত বছর থেকেই নিজেকে নতুনভাবে পর্দায় হাজির করছেন কৌশানী মুখার্জি। নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’ সিনেমার মাধ্যমেও তিনি নিজের জাত চিনিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আদালতের ময়দানে লড়াকু চরিত্রে তার এই নতুন যাত্রা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে কৌশানী ও সৌম্য ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্তর মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে সিরিজটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com