অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না। আমার বাবা অপরাধ করলেও ছাড় পাবে না। সর্বসাধারণের জন্য যে আইন, আমার বাবার ক্ষেত্রেও সেই আইন প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে ২টি ইউনিয়নের সম্মিলিত শাপলা কলি প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করব, কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করব না। মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন, তা ভুল ভাবছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে, যে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই সংস্কৃতি আর চলবে না।

তিনি বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যারা ভুল পথে আছেন, তারা সঠিক পথে ফিরলে আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। কিন্তু অবৈধ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, রাস্তাঘাট সংস্কারসহ অন্যান্য কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। কে কোন দলের, সেটা বিবেচ্য নয়; যে রাস্তা জনগণের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আগে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগের দিন টাকার প্রলোভন এলে তা প্রত্যাখ্যান করুন। ঘুসের বিরুদ্ধে অবস্থান নিলে ভোটের ক্ষেত্রেও একই নীতি মানতে হবে।

সমাবেশে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান, প্রত্যেকে অন্তত ১০ জন ভোটারের কাছে তার বার্তা পৌঁছে দিতে এবং ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না। আমার বাবা অপরাধ করলেও ছাড় পাবে না। সর্বসাধারণের জন্য যে আইন, আমার বাবার ক্ষেত্রেও সেই আইন প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে ২টি ইউনিয়নের সম্মিলিত শাপলা কলি প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করব, কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করব না। মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন, তা ভুল ভাবছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে, যে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই সংস্কৃতি আর চলবে না।

তিনি বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যারা ভুল পথে আছেন, তারা সঠিক পথে ফিরলে আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। কিন্তু অবৈধ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, রাস্তাঘাট সংস্কারসহ অন্যান্য কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। কে কোন দলের, সেটা বিবেচ্য নয়; যে রাস্তা জনগণের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আগে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগের দিন টাকার প্রলোভন এলে তা প্রত্যাখ্যান করুন। ঘুসের বিরুদ্ধে অবস্থান নিলে ভোটের ক্ষেত্রেও একই নীতি মানতে হবে।

সমাবেশে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান, প্রত্যেকে অন্তত ১০ জন ভোটারের কাছে তার বার্তা পৌঁছে দিতে এবং ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com