শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ফারিয়া।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের সঙ্গে নাম জড়িয়ে চলা মুখরোচক আলোচনার অবসান ঘটিয়ে স্পষ্ট অভিনেত্রী বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।’

বছরে পাঁচ আগে মুক্তিপ্রাপ্ত‘শাহেনশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর নতুন কোনো সিনেমায় আর দেখা যায়নি। কেন তাদের জুটি হয়নি—এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তাঁর কাছেও পরিষ্কার নয়।

ফারিয়া ভাষ্য, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

সাক্ষাৎকার জেলে থাকার সময়ের কথা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনও তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

» ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি : মাহদী আমিন

» ৩৩৩-তে ডায়াল করে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্য

» ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার হামলা চালাচ্ছে বিএনপি: পরওয়ার

» ইসলামের কথা বলে জামায়াত প্রতারণা করছে: ফখরুল

» দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের: ডা. শফিকুর রহমান

» বিটরুটের হালুয়া তৈরির রেসিপি জেনে নিন

» নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

» মামুনুল হকের ইশতেহার ; পতিতা-হিজড়াদের সামাজিক-অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা হবে

» গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ফারিয়া।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের সঙ্গে নাম জড়িয়ে চলা মুখরোচক আলোচনার অবসান ঘটিয়ে স্পষ্ট অভিনেত্রী বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।’

বছরে পাঁচ আগে মুক্তিপ্রাপ্ত‘শাহেনশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর নতুন কোনো সিনেমায় আর দেখা যায়নি। কেন তাদের জুটি হয়নি—এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তাঁর কাছেও পরিষ্কার নয়।

ফারিয়া ভাষ্য, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

সাক্ষাৎকার জেলে থাকার সময়ের কথা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনও তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com