লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ ইসলামপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।
জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। বিজয় ছিনিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার চিনাডুলি ইউনিয়নের কাছিমা মিয়া বাড়িতে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ, চিনাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লুডু, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিফা বিন্তি প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।








