নরসিংদী প্রতিনিধি বাইজিদ আহাম্মেদ : নরসিংদীর পলাশে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি ও সচেতনা বাড়াতে দুইদিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন বিষয়ক কৃষক- কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এই কর্মশাল সোমবার ২ ফেব্রুয়ারি দিনব্যাপী পর্যন্ত মোট ৪ ব্যাচ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পলাশ উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার অতিরিক্ত পরিচালক ( উপকরণ) জনাব মো: রওশন আলম প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: আজিজল হক ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব সালাউদ্দিন টিপু, পার্টনার প্রকল্পের ঢাকা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো: জগলুল হায়দার
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ সালেহউদ্দিন।








