দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি’র উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় নিয়ে স্মার্টফোনটিতে দীর্ঘস্থায়ী পারফরমেন্সের নিশ্চিতের পাশাপাশি যুক্ত করা হয়েছে স্মার্ট সব ফিচার।

অনার এক্স৫সি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি রঙে – মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান। টেকসই ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ স্মার্টফোন।

দীর্ঘদিন উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে অনার এক্স৫সি-তে যুক্ত করা হয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে। ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, ১ হাজার বার চার্জ দেওয়ার পরও ডিভাইসটির ব্যাটারি ৮৭ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে। ফলে, দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনটি নির্ভরযোগ্য পারফরমেন্স দিতে সক্ষম।

এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। এছাড়াও, এতে আছে ৪ জিবি র‍্যাম (অনার র‍্যাম টার্বো ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও বিনোদনের জন্য উন্নত পারফরমেন্স নিশ্চিত করে।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুয়ো বলেন, “অনার এক্স৫সি দেশের বাজারে অনারের উন্মোচিত প্রথম স্মার্টফোন, যা সম্পূর্ণভাবে বাংলাদেশেই উৎপাদিত। এটি স্থানীয় উৎপাদনের প্রতি আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পাশাপাশি, বাংলাদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত ও নির্ভরযোগ্য ডিভাইস তৈরির আমাদের অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়।”

এছাড়া, গ্রাহকদের সুবিধার জন্য অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। জিপি ব্যবহারকারীরা স্মার্টফোনটি কিনলে পাবেন ৭ দিনের মেয়াদে ৫জিবি ফ্রি ডাটা। পাশাপাশি থাকছে ৭ দিনের জন্য ১০জিবি ডাটা ৯৯ টাকায় এবং ৩০ দিনের জন্য ৪০জিবি ডাটা ২৯৮ টাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

» ড. ইউনূস ‘ডাস্টবিন’ সংস্কৃতি চালু করেছিলেন: আনিস আলমগীর

» হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

» ‘আমি কিন্তু আপনার মতো গোলরক্ষক ছিলাম’ আমিনুলকে জাইমা

» অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক

» সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল

» মঙ্গলবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

» মধ্যপ্রাচ্যে সংঘাত শাহ আমানত বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

» ছুটিতে একঘেয়েমি দূর করার কিছু কার্যকর কৌশল

» ঈদের ছুটির আনন্দে শিশুর সুরক্ষা, যা জানা জরুরি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি’র উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় নিয়ে স্মার্টফোনটিতে দীর্ঘস্থায়ী পারফরমেন্সের নিশ্চিতের পাশাপাশি যুক্ত করা হয়েছে স্মার্ট সব ফিচার।

অনার এক্স৫সি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি রঙে – মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান। টেকসই ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ স্মার্টফোন।

দীর্ঘদিন উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে অনার এক্স৫সি-তে যুক্ত করা হয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে। ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, ১ হাজার বার চার্জ দেওয়ার পরও ডিভাইসটির ব্যাটারি ৮৭ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে। ফলে, দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনটি নির্ভরযোগ্য পারফরমেন্স দিতে সক্ষম।

এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। এছাড়াও, এতে আছে ৪ জিবি র‍্যাম (অনার র‍্যাম টার্বো ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও বিনোদনের জন্য উন্নত পারফরমেন্স নিশ্চিত করে।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুয়ো বলেন, “অনার এক্স৫সি দেশের বাজারে অনারের উন্মোচিত প্রথম স্মার্টফোন, যা সম্পূর্ণভাবে বাংলাদেশেই উৎপাদিত। এটি স্থানীয় উৎপাদনের প্রতি আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পাশাপাশি, বাংলাদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত ও নির্ভরযোগ্য ডিভাইস তৈরির আমাদের অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়।”

এছাড়া, গ্রাহকদের সুবিধার জন্য অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। জিপি ব্যবহারকারীরা স্মার্টফোনটি কিনলে পাবেন ৭ দিনের মেয়াদে ৫জিবি ফ্রি ডাটা। পাশাপাশি থাকছে ৭ দিনের জন্য ১০জিবি ডাটা ৯৯ টাকায় এবং ৩০ দিনের জন্য ৪০জিবি ডাটা ২৯৮ টাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com