জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের আইডল উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে তিনি বলেন, চৌদ্দগ্রামের সন্তান ডা. আব্দুল্লাহ তাহের শুধু জুলাই বিপ্লবে নেতৃত্ব নয়, তিনি ৯০ এ স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে ছিল, জনগণের পাশে ছিল, তাদেরকেই আমরা বেছে নেবো। বিপ্লব পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করেছে, জামায়াত আমির জুলাই শহিদ পরিবারের দ্বারে দ্বারে গেছেন, তাদের পাশে থাকার ওয়াদা দিয়েছেন।

সাদিক কায়েম প্রশ্ন রেখে বলেন, গত ৫৪ বছরে কত সরকার আসছে, গেছে। সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্ত মিল রেখেছে কত জন?

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে তরুণরা তাদের ভোট দেবে যারা জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কারের পক্ষে, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। নির্বাচনি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম সহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের আইডল উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে তিনি বলেন, চৌদ্দগ্রামের সন্তান ডা. আব্দুল্লাহ তাহের শুধু জুলাই বিপ্লবে নেতৃত্ব নয়, তিনি ৯০ এ স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে ছিল, জনগণের পাশে ছিল, তাদেরকেই আমরা বেছে নেবো। বিপ্লব পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করেছে, জামায়াত আমির জুলাই শহিদ পরিবারের দ্বারে দ্বারে গেছেন, তাদের পাশে থাকার ওয়াদা দিয়েছেন।

সাদিক কায়েম প্রশ্ন রেখে বলেন, গত ৫৪ বছরে কত সরকার আসছে, গেছে। সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্ত মিল রেখেছে কত জন?

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে তরুণরা তাদের ভোট দেবে যারা জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কারের পক্ষে, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। নির্বাচনি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম সহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com