সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন বিষয়ে যা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্ত্রী সন্তানের মৃত্যুর পর যশোর কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি।

সাদ্দামের পরিবারের মৌখিক ইচ্ছা অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মানবিক কারণে যশোর জেলা প্রশাসন ও কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে এমন সংবাদ সঠিক নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

» সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াত

» সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

» ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

» আহত মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও ইরান

» মালয়েশিয়ায় মাহসা ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

» ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

» ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেল জবির ৯ বাস

» প্রতিবেশী দেশে হামলা না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন বিষয়ে যা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্ত্রী সন্তানের মৃত্যুর পর যশোর কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি।

সাদ্দামের পরিবারের মৌখিক ইচ্ছা অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মানবিক কারণে যশোর জেলা প্রশাসন ও কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে এমন সংবাদ সঠিক নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com