ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান ও পরিবারের বিপুল সম্পদ ক্রোক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরে বিপুল স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৩৩০ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আলিয়াজ হোসেন এসব সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন। ডিএমপির সাবেক এই কমিশনার ছাড়াও তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ, আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিকা, শ্যালিকা পারভীন সুলতানা, ফাতেমাতুজ্জোহরা, শ্যালক হারিচুর রহমানের সম্পদ ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট আছাদুজ্জামান মিয়া ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধানকারী টিম নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে জনাব মো. আছাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পদসমূহ ক্রোক করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদ ক্রোক করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

» সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াত

» সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

» ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

» আহত মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও ইরান

» মালয়েশিয়ায় মাহসা ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

» ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

» ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেল জবির ৯ বাস

» প্রতিবেশী দেশে হামলা না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান ও পরিবারের বিপুল সম্পদ ক্রোক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরে বিপুল স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৩৩০ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আলিয়াজ হোসেন এসব সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন। ডিএমপির সাবেক এই কমিশনার ছাড়াও তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ, আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিকা, শ্যালিকা পারভীন সুলতানা, ফাতেমাতুজ্জোহরা, শ্যালক হারিচুর রহমানের সম্পদ ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট আছাদুজ্জামান মিয়া ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধানকারী টিম নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে জনাব মো. আছাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পদসমূহ ক্রোক করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদ ক্রোক করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com