বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রবিবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি ও ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ তোলে দলটি। ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বিষয়গুলো তুলে ধরে এবং স্পষ্ট ব্যাখ্যা চায়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে তারা মনে করে, যা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি মানা হচ্ছে কি না—সে বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিয়ে প্রশ্ন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে আপত্তির কথাও আগেই জানিয়েছে বিএনপি। দলটির ধারণা, এসব ইস্যু আজকের বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর

» চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: নাসীরুদ্দীন

» ‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

» ‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান

» ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট: সাদিক কায়েম

» কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

» এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

» বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

» জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

» বৈষম্যহীন বাংলাদেশ গঠনই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রবিবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি ও ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ তোলে দলটি। ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বিষয়গুলো তুলে ধরে এবং স্পষ্ট ব্যাখ্যা চায়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে তারা মনে করে, যা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি মানা হচ্ছে কি না—সে বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিয়ে প্রশ্ন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে আপত্তির কথাও আগেই জানিয়েছে বিএনপি। দলটির ধারণা, এসব ইস্যু আজকের বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com