দেশে আগের তুলনায় খুন অনেক কমে গেছে: স্বরাষ্ট্র সচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে।’

সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল, তার ওপর নির্ভর করে।’

নাসিমুল গণি বলেন, ‘জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সকলের। তবে সরকারের সদিচ্ছা রয়েছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে সরকার : আমির খসরু

» জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

» জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী

» প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি: মির্জা ফখরুল

» ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

» মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে আগের তুলনায় খুন অনেক কমে গেছে: স্বরাষ্ট্র সচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে।’

সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল, তার ওপর নির্ভর করে।’

নাসিমুল গণি বলেন, ‘জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সকলের। তবে সরকারের সদিচ্ছা রয়েছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com