দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই : উপদেষ্টা রিজওয়ানা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ৫৪ বছরের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এই সময়ে যতটুকু সম্ভব তা করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই।

অন্তর্বর্তী সরকারের সংস্কার তুলে ধরে তিনি বলেন, পলিথিন নিষিদ্ধের আইন ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে, এটাই সংস্কার। সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেয়ায় প্রাণবৈচিত্র্য ফিরেছে এটাও সংস্কার, কিন্তু কোনো পরিবেশবাদী এর পক্ষে দাঁড়ায়নি।

এছাড়া বায়ুদূষণ রোধে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগগুলো তিন বছর বজায় রাখতে পারলে দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন উপদেষ্টা রিজওয়ানা। তিনি জানান, চারটি নদী এবং ২০টি খাল দূষণকারী ৭৫০ শিল্প প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ চলমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

» জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী

» প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি: মির্জা ফখরুল

» ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

» মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই : উপদেষ্টা রিজওয়ানা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ৫৪ বছরের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এই সময়ে যতটুকু সম্ভব তা করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই।

অন্তর্বর্তী সরকারের সংস্কার তুলে ধরে তিনি বলেন, পলিথিন নিষিদ্ধের আইন ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে, এটাই সংস্কার। সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেয়ায় প্রাণবৈচিত্র্য ফিরেছে এটাও সংস্কার, কিন্তু কোনো পরিবেশবাদী এর পক্ষে দাঁড়ায়নি।

এছাড়া বায়ুদূষণ রোধে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগগুলো তিন বছর বজায় রাখতে পারলে দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন উপদেষ্টা রিজওয়ানা। তিনি জানান, চারটি নদী এবং ২০টি খাল দূষণকারী ৭৫০ শিল্প প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ চলমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com