আজ সুরভী, আগামীকাল আমি, অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই টের পাবেন: মীর স্নিগ্ধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে তাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে হয়েছে বলে সুরভী অভিযোগ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী বলেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধুমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’ এদিকে সুরভীর গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ বলছেন, কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই সামনে টের পাবেন। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন। সুরভীকে নিয়ে স্নিগ্ধ আরো বলেন, একজন ১৭ বছরের মেয়েকে আদালতে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে।

এ তো মাত্র শুরু। সবাই চুপ করে আছেন, আর যখন আপনার সময় আসবে, তখনও সবাই চুপ করেই থাকবে।  সূএ: বার্তা বাজার ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় কর্মকর্তা গুলিবিদ্ধ এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেফতারে

» ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির

» হচ্ছে না রায়, ডিজিটাল এভিডেন্স জমা দেবে প্রসিকিউশন

» কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকা শক্তি: শিক্ষামন্ত্রী

» প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

» ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের

» বাড়ল যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ও ভিসা প্রসেসিং ফি

» বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি, ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি

» ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি

» পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ সুরভী, আগামীকাল আমি, অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই টের পাবেন: মীর স্নিগ্ধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে তাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে হয়েছে বলে সুরভী অভিযোগ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী বলেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধুমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’ এদিকে সুরভীর গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ বলছেন, কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই সামনে টের পাবেন। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন। সুরভীকে নিয়ে স্নিগ্ধ আরো বলেন, একজন ১৭ বছরের মেয়েকে আদালতে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে।

এ তো মাত্র শুরু। সবাই চুপ করে আছেন, আর যখন আপনার সময় আসবে, তখনও সবাই চুপ করেই থাকবে।  সূএ: বার্তা বাজার ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com