ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার আট বছর বয়সি ছেলের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা।

মৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে সোনাতলার দিকে আসছিলেন। সান্তাহার থেকে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনটি যখন আসছিল, তখন তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এসময় তাদের বাঁচাতে গিয়ে ওই ব্যক্তিও আহত হয়েছেন।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলে আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হিমি গাইবেন গান, মডেল তৌসিফ

» আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক: ঢাবি শিক্ষিকা মোনামি

» ১৬ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ, ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন

» ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

» ২০৯ আসনে বিএনপির জয়, জামায়াত পেল ৬৮: ইসি

» বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

» বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না: সাদিক কায়েম

» এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

» বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

» নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার আট বছর বয়সি ছেলের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা।

মৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে সোনাতলার দিকে আসছিলেন। সান্তাহার থেকে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনটি যখন আসছিল, তখন তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এসময় তাদের বাঁচাতে গিয়ে ওই ব্যক্তিও আহত হয়েছেন।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলে আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com