আমি আপনাদের পাঠানো ডোনেশন ফিরিয়ে দেব : তাজনূভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। আজ রবিবার নিজ ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, দলের জোট প্রক্রিয়া ও সিদ্ধান্তের প্রতি তার অবিশ্বাস ও অনাস্থা প্রধান কারণ। তিনি আশ্বস্ত করেন, সকল সমর্থকদের পাঠানো ডোনেশন ধীরে ধীরে ফেরত দেবেন।

তাজনূভা জাবীন বলেন, এনসিপি-জামায়াত জোটের প্রক্রিয়া রাজনৈতিক কৌশল হলেও বাস্তবে এটি ধাপে ধাপে সাজানো একটি পরিকল্পনা। তিনি অভিযোগ করেন, ১২৫ মনোনয়নপ্রার্থী থেকে হঠাৎ মাত্র ৩০ আসনে সমঝোতা করা হয়েছে, যা বাকি প্রার্থীদের নির্বাচনের সুযোগ সীমিত করেছে।

তিনি উল্লেখ করেন, শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক ‘মাইনাসের রাজনীতি’ চলে আসছে, যা দলের স্বকীয়তা ও মধ্যপন্থার রাজনীতি প্রতিষ্ঠার পথে বড় বাধা। তাজনূভা জাবীন বলেন, বর্তমান এনসিপি আর সেই এনসিপি নেই, জবাবদিহির কথা থাকলেও ভিন্নমত পোষণকারীদের দমন করা হচ্ছে।

তাজনূভা জাবীন জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। পদত্যাগের পর তিনি বলেন, দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য তার আন্দোলন ও আওয়াজ আরও জোরালোভাবে চলবে। তিনি দুঃখ প্রকাশ করে জানান, এটি তার জন্যও সহজ সিদ্ধান্ত ছিল না, তবে নিজের আত্মসম্মান ও নৈতিকতার কারণে এটি প্রয়োজন।

তিনি আশ্বাস দিয়েছেন, সমর্থকদের পাঠানো প্রতিটি পয়সা ধীরে ধীরে ফেরত দেওয়া হবে। সমর্থকদের ভালোবাসা ও সহায়তার জন্য তিনি কৃতজ্ঞ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হিমি গাইবেন গান, মডেল তৌসিফ

» আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক: ঢাবি শিক্ষিকা মোনামি

» ১৬ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ, ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন

» ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

» ২০৯ আসনে বিএনপির জয়, জামায়াত পেল ৬৮: ইসি

» বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

» বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না: সাদিক কায়েম

» এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

» বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

» নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমি আপনাদের পাঠানো ডোনেশন ফিরিয়ে দেব : তাজনূভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। আজ রবিবার নিজ ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, দলের জোট প্রক্রিয়া ও সিদ্ধান্তের প্রতি তার অবিশ্বাস ও অনাস্থা প্রধান কারণ। তিনি আশ্বস্ত করেন, সকল সমর্থকদের পাঠানো ডোনেশন ধীরে ধীরে ফেরত দেবেন।

তাজনূভা জাবীন বলেন, এনসিপি-জামায়াত জোটের প্রক্রিয়া রাজনৈতিক কৌশল হলেও বাস্তবে এটি ধাপে ধাপে সাজানো একটি পরিকল্পনা। তিনি অভিযোগ করেন, ১২৫ মনোনয়নপ্রার্থী থেকে হঠাৎ মাত্র ৩০ আসনে সমঝোতা করা হয়েছে, যা বাকি প্রার্থীদের নির্বাচনের সুযোগ সীমিত করেছে।

তিনি উল্লেখ করেন, শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক ‘মাইনাসের রাজনীতি’ চলে আসছে, যা দলের স্বকীয়তা ও মধ্যপন্থার রাজনীতি প্রতিষ্ঠার পথে বড় বাধা। তাজনূভা জাবীন বলেন, বর্তমান এনসিপি আর সেই এনসিপি নেই, জবাবদিহির কথা থাকলেও ভিন্নমত পোষণকারীদের দমন করা হচ্ছে।

তাজনূভা জাবীন জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। পদত্যাগের পর তিনি বলেন, দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য তার আন্দোলন ও আওয়াজ আরও জোরালোভাবে চলবে। তিনি দুঃখ প্রকাশ করে জানান, এটি তার জন্যও সহজ সিদ্ধান্ত ছিল না, তবে নিজের আত্মসম্মান ও নৈতিকতার কারণে এটি প্রয়োজন।

তিনি আশ্বাস দিয়েছেন, সমর্থকদের পাঠানো প্রতিটি পয়সা ধীরে ধীরে ফেরত দেওয়া হবে। সমর্থকদের ভালোবাসা ও সহায়তার জন্য তিনি কৃতজ্ঞ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com