কাজলের এআই ভিডিও, বিপাকে নেটিজেনরা

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা। মাঝে বিরতি নিলেও বর্তমানে ফের নিজের চেনা ছন্দে পর্দায় নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বেশ আলোচনা।যেখানে বলিউডের এই গুণী অভিনেত্রীকে দেখা যাচ্ছে জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ। বিশ্বজুড়ে এই প্রজন্মের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সম্প্রতি সিরিজটির পঞ্চম তথা অন্তিম সিজন মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।

এর মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়ে কাজলের সেই রহস্যময় ভিডিও। সেখানে তাকে রক্তাক্ত মুখে দেখা গেছে, যা দেখে নেটিজেনদের অনেকেই চমকে উঠেছেন। কেউ কেউ দাবি করছেন, সিরিজের ভয়ংকর চরিত্র ‘ভেকনা’র রূপেই হয়তো হাজির হয়েছেন তিনি।

ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। প্রশ্ন জাগে, তবে কি বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে নাম লেখালেন কাজল? বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো বড় প্রজেক্টে তার উপস্থিতি নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে কাজল এই সিরিজে অভিনয় করেননি। আধুনিক প্রযুক্তির বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ -এর মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিনেত্রীর অভিনীত ‘মা’ সিনেমার ক্লাইম্যাক্সের একটি দৃশ্য ব্যবহার করে কৃত্রিমভাবে তা ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আবহে সম্পাদনা করা হয়েছে।

ভক্তদের একাংশ ভিডিওটি সত্যি ভেবে বিভ্রান্ত হলেও, এটি নিছক একটি ফ্যান-মেড এডিট ছাড়া আর কিছুই নয়। কাজল বর্তমানে কিছু ভারতীয় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং হলিউডের এই সিরিজে তার অভিনয়ের খবরটি পুরোপুরি ভিত্তিহীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হিমি গাইবেন গান, মডেল তৌসিফ

» আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক: ঢাবি শিক্ষিকা মোনামি

» ১৬ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ, ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন

» ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

» ২০৯ আসনে বিএনপির জয়, জামায়াত পেল ৬৮: ইসি

» বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

» বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না: সাদিক কায়েম

» এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

» বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

» নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাজলের এআই ভিডিও, বিপাকে নেটিজেনরা

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা। মাঝে বিরতি নিলেও বর্তমানে ফের নিজের চেনা ছন্দে পর্দায় নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বেশ আলোচনা।যেখানে বলিউডের এই গুণী অভিনেত্রীকে দেখা যাচ্ছে জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ। বিশ্বজুড়ে এই প্রজন্মের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সম্প্রতি সিরিজটির পঞ্চম তথা অন্তিম সিজন মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।

এর মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়ে কাজলের সেই রহস্যময় ভিডিও। সেখানে তাকে রক্তাক্ত মুখে দেখা গেছে, যা দেখে নেটিজেনদের অনেকেই চমকে উঠেছেন। কেউ কেউ দাবি করছেন, সিরিজের ভয়ংকর চরিত্র ‘ভেকনা’র রূপেই হয়তো হাজির হয়েছেন তিনি।

ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। প্রশ্ন জাগে, তবে কি বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে নাম লেখালেন কাজল? বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো বড় প্রজেক্টে তার উপস্থিতি নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে কাজল এই সিরিজে অভিনয় করেননি। আধুনিক প্রযুক্তির বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ -এর মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিনেত্রীর অভিনীত ‘মা’ সিনেমার ক্লাইম্যাক্সের একটি দৃশ্য ব্যবহার করে কৃত্রিমভাবে তা ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আবহে সম্পাদনা করা হয়েছে।

ভক্তদের একাংশ ভিডিওটি সত্যি ভেবে বিভ্রান্ত হলেও, এটি নিছক একটি ফ্যান-মেড এডিট ছাড়া আর কিছুই নয়। কাজল বর্তমানে কিছু ভারতীয় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং হলিউডের এই সিরিজে তার অভিনয়ের খবরটি পুরোপুরি ভিত্তিহীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com