কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি: শিবির সভাপতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। কিন্তু যারা সন্ত্রাস করে, পাথর মেরে মানুষ হত্যা করে, মনোনয়ন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যা করে, চাঁদাবাজি-টেন্ডারবাজি-লুটপাট করে—আমরা সবসময় তাদের বিরুদ্ধে দাঁড়াবো।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই তরুণ সমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও ঐতিহাসিক পর্বে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বাধীনতার লক্ষ্য ছিল ইনসাফ, মানবিকতা ও সাম্য প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর তা হয়নি। শেখ মুজিব গণতন্ত্রের কথা বললেও পরে বাকশাল কায়েম করেন, রক্ষীবাহিনী দিয়ে বিরোধীদের দমন করেন।” একসময় ধানভরা গোলা আর পুকুরভরা মাছ ছিল বাংলাদেশে। কিন্তু শেখ মুজিবের জুলুম-তন্ত্র ও লুটপালতন্ত্রের কারণে দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হয়।

জাহিদুল ইসলাম বলেন, দেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। শেখ হাসিনার আমলে সেনা অফিসার, আলেম-ওলামাসহ বহু মানুষ হত্যা ও গুমের শিকার হয়েছেন।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব) গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলি। উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকার হয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ উদ্দিন

» বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

» আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

» গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন : খন্দকার মোশাররফ

» স্পিকারকে অভিনন্দন জানালেন চীনা গণকংগ্রেসের চেয়ারম্যান

» ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

» সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন ড. ইউনুস, সেনাপ্রধান, জুবায়দা ও কন্যা জাইমা রহমান

» মন্ত্রী হলেন আহমেদ আযম খান

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি: শিবির সভাপতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। কিন্তু যারা সন্ত্রাস করে, পাথর মেরে মানুষ হত্যা করে, মনোনয়ন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যা করে, চাঁদাবাজি-টেন্ডারবাজি-লুটপাট করে—আমরা সবসময় তাদের বিরুদ্ধে দাঁড়াবো।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই তরুণ সমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও ঐতিহাসিক পর্বে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বাধীনতার লক্ষ্য ছিল ইনসাফ, মানবিকতা ও সাম্য প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর তা হয়নি। শেখ মুজিব গণতন্ত্রের কথা বললেও পরে বাকশাল কায়েম করেন, রক্ষীবাহিনী দিয়ে বিরোধীদের দমন করেন।” একসময় ধানভরা গোলা আর পুকুরভরা মাছ ছিল বাংলাদেশে। কিন্তু শেখ মুজিবের জুলুম-তন্ত্র ও লুটপালতন্ত্রের কারণে দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হয়।

জাহিদুল ইসলাম বলেন, দেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। শেখ হাসিনার আমলে সেনা অফিসার, আলেম-ওলামাসহ বহু মানুষ হত্যা ও গুমের শিকার হয়েছেন।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব) গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলি। উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com