কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক বক্তা। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে গত শনিবার রাতে কোরআন মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করা ওই বক্তার নাম মাওলানা ফরিদুল ইসলাম, (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয় ও মৃতের স্বজনরা জানান, গত শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে কোরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাহফিলের মঞ্চে ঢলে পড়েন। স্থানীয়রা এবং মাহফিল কমিটির লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মাত্র আড়াই বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের জনক, মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক বক্তা। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে গত শনিবার রাতে কোরআন মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করা ওই বক্তার নাম মাওলানা ফরিদুল ইসলাম, (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয় ও মৃতের স্বজনরা জানান, গত শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে কোরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাহফিলের মঞ্চে ঢলে পড়েন। স্থানীয়রা এবং মাহফিল কমিটির লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মাত্র আড়াই বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের জনক, মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com