লোশন ব্যবহার করে নামাজ পড়া যাবে?

সংগৃহীত ছবি
ধর্ম ডেস্ক :শীতকালে ত্বকে দেখা দেয় রুক্ষতা ও শুষ্কতা। শীতে ত্বকের রুক্ষতা, শুষ্কতা রোধে অনেকেই লোশন ও বিভিন্ন ক্রিম ব্যবহার করেন। এই ক্রিম-লোশন ব্যবহার করে নামাজের বিধান কী?

ফেকাহবিদদের মতে, ক্রিম-লোশনে যদি অপবিত্র কিছু মেশানো না হয় অর্থাৎ, এতে হারাম কোনো পদার্থ মেশানোর দলিল পাওয়ার আগ পর্যন্ত তা ব্যবহার করা বৈধ। কারণ, কোনো জিনিসে হারাম কিছুর মিশ্রণ না থাকা সেই বস্তু ব্যবহারের বৈধতা প্রমাণ করে। আলেমদের মতে, লোশন, স্নো, ক্রিম ইত্যাদিতে নাপাক বস্তু মিশানোর মতো কিছু এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। সুতরাং এসব ব্যবহার করার পর নামাজ আদায় করা যাবে।

তেল-লোশন লাগানোর পর অজু করলে হবে কি?

শরীরে লোশন, ক্রিম, গ্লিসারিন বা তেল দিলে তা শরীরের চামড়ার সঙ্গে মিশে যাওয়ার কারণে আবরণ থাকে কিনা— বোঝা যায় না। ফলে অজু করার সময় হাতে পানি নিয়ে কনুই পর্যন্ত হাত-পা ভালো করে ঘষে নিলেই হবে? এতে নিঃসন্দেহ হয় যে, লোমকুপের গোঁড়ায় পানি পৌঁছেছে, নাকি সাবান দিয়ে ধুয়ে নিতে হবে?

এই প্রশ্নের উত্তর হলো- অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলো এবং ফরজ গোসলের ক্ষেত্রে পুরো শরীর পরিপূর্ণভাবে পানি দিয়ে ভেজানো আবশ্যক। ফলে যদি কোনো অংশ না ভিজে— তাহলে অজু, গোসল ও পবিত্রতা হবে না।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত বর্ণিত হাদিসে আছে, ‘কোনো এক সফরে আল্লাহর রাসুল (সা.) আমাদের পেছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা (আসরের) নামাজ আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম। তাই (তা আদায় করার জন্য) আমরা অজু করা শুরু করলাম। এ সময় আমরা আমাদের পা কোনোমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চৈঃস্বরে বলেন, ‘সর্বনাশ! গোড়ালির নিম্নাংশগুলোর জন্য জাহান্নামের আগুন রয়েছে।’ তিনি দুই বা তিনবার এ কথা বললেন। (বুখারি, হাদিস : ৯৬; মুসলিম, হাদিস : ২৪১)

অজুর ক্ষেত্রে শরিয়তের বিধান হলো- যদি হাতের ভেতর কোনো এমন জিনিস লেগে যায়— যেটা চামড়া পর্যন্ত পানি পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে; আর এটার কারণে যদি আসলেই শরীরে পানি না পৌঁছে, এমনটি হয়ে থাকলে অজু ও গোসল হবে না। সেই অজু বা গোসল দিয়ে নামাজ আদায় করে থাকলে— ওই নামাজগুলো আবার পড়ে নিতে হবে।

আবু তামিম জায়শানি (রহ.) থেকে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) যখন অজু করতেন— আংটি নাড়াচাড়া করতেন। আবু তামিমও তা করতেন। ইবনে হুবায়রাও তা করতেন।

সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় অজু করার সময় হাতে পানি নিয়ে কনুই পর্যন্ত হাত, পা তথা অজুর যেই অঙ্গগুলোতে গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করা হয়েছে, সেই অঙ্গগুলো ভালো করে ঘষে নিলেই হবে। সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লোশন ব্যবহার করে নামাজ পড়া যাবে?

সংগৃহীত ছবি
ধর্ম ডেস্ক :শীতকালে ত্বকে দেখা দেয় রুক্ষতা ও শুষ্কতা। শীতে ত্বকের রুক্ষতা, শুষ্কতা রোধে অনেকেই লোশন ও বিভিন্ন ক্রিম ব্যবহার করেন। এই ক্রিম-লোশন ব্যবহার করে নামাজের বিধান কী?

ফেকাহবিদদের মতে, ক্রিম-লোশনে যদি অপবিত্র কিছু মেশানো না হয় অর্থাৎ, এতে হারাম কোনো পদার্থ মেশানোর দলিল পাওয়ার আগ পর্যন্ত তা ব্যবহার করা বৈধ। কারণ, কোনো জিনিসে হারাম কিছুর মিশ্রণ না থাকা সেই বস্তু ব্যবহারের বৈধতা প্রমাণ করে। আলেমদের মতে, লোশন, স্নো, ক্রিম ইত্যাদিতে নাপাক বস্তু মিশানোর মতো কিছু এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। সুতরাং এসব ব্যবহার করার পর নামাজ আদায় করা যাবে।

তেল-লোশন লাগানোর পর অজু করলে হবে কি?

শরীরে লোশন, ক্রিম, গ্লিসারিন বা তেল দিলে তা শরীরের চামড়ার সঙ্গে মিশে যাওয়ার কারণে আবরণ থাকে কিনা— বোঝা যায় না। ফলে অজু করার সময় হাতে পানি নিয়ে কনুই পর্যন্ত হাত-পা ভালো করে ঘষে নিলেই হবে? এতে নিঃসন্দেহ হয় যে, লোমকুপের গোঁড়ায় পানি পৌঁছেছে, নাকি সাবান দিয়ে ধুয়ে নিতে হবে?

এই প্রশ্নের উত্তর হলো- অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলো এবং ফরজ গোসলের ক্ষেত্রে পুরো শরীর পরিপূর্ণভাবে পানি দিয়ে ভেজানো আবশ্যক। ফলে যদি কোনো অংশ না ভিজে— তাহলে অজু, গোসল ও পবিত্রতা হবে না।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত বর্ণিত হাদিসে আছে, ‘কোনো এক সফরে আল্লাহর রাসুল (সা.) আমাদের পেছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা (আসরের) নামাজ আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম। তাই (তা আদায় করার জন্য) আমরা অজু করা শুরু করলাম। এ সময় আমরা আমাদের পা কোনোমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চৈঃস্বরে বলেন, ‘সর্বনাশ! গোড়ালির নিম্নাংশগুলোর জন্য জাহান্নামের আগুন রয়েছে।’ তিনি দুই বা তিনবার এ কথা বললেন। (বুখারি, হাদিস : ৯৬; মুসলিম, হাদিস : ২৪১)

অজুর ক্ষেত্রে শরিয়তের বিধান হলো- যদি হাতের ভেতর কোনো এমন জিনিস লেগে যায়— যেটা চামড়া পর্যন্ত পানি পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে; আর এটার কারণে যদি আসলেই শরীরে পানি না পৌঁছে, এমনটি হয়ে থাকলে অজু ও গোসল হবে না। সেই অজু বা গোসল দিয়ে নামাজ আদায় করে থাকলে— ওই নামাজগুলো আবার পড়ে নিতে হবে।

আবু তামিম জায়শানি (রহ.) থেকে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) যখন অজু করতেন— আংটি নাড়াচাড়া করতেন। আবু তামিমও তা করতেন। ইবনে হুবায়রাও তা করতেন।

সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় অজু করার সময় হাতে পানি নিয়ে কনুই পর্যন্ত হাত, পা তথা অজুর যেই অঙ্গগুলোতে গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করা হয়েছে, সেই অঙ্গগুলো ভালো করে ঘষে নিলেই হবে। সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com