স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎকালে যুব ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, কৃষি গবেষণা, কর্মসংস্থান, ক্রীড়া, তারুণ্যের নেতৃত্ব এবং ব্যক্তিত্বের বিকাশ কার্যক্রমসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আমাদের আরো অধিক দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের উপর জোর দেন।

এ প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বর্তমানে পাকিস্তান সরকারের সাথে বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাইকমিশনার ক্রীড়া বিশেষজ্ঞ ও জ্ঞান বিনিময় প্রোগ্রাম এবং যুব উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে  বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগে ইউএনডিপি’র সংশ্লিষ্ট প্রকল্পসমূহের অগ্রগতি, সহযোগিতা জোরদার, তরুণদের দক্ষতা প্রশিক্ষণ এবং উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকার হয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ উদ্দিন

» বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

» আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

» গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন : খন্দকার মোশাররফ

» স্পিকারকে অভিনন্দন জানালেন চীনা গণকংগ্রেসের চেয়ারম্যান

» ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

» সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন ড. ইউনুস, সেনাপ্রধান, জুবায়দা ও কন্যা জাইমা রহমান

» মন্ত্রী হলেন আহমেদ আযম খান

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎকালে যুব ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, কৃষি গবেষণা, কর্মসংস্থান, ক্রীড়া, তারুণ্যের নেতৃত্ব এবং ব্যক্তিত্বের বিকাশ কার্যক্রমসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আমাদের আরো অধিক দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের উপর জোর দেন।

এ প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বর্তমানে পাকিস্তান সরকারের সাথে বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাইকমিশনার ক্রীড়া বিশেষজ্ঞ ও জ্ঞান বিনিময় প্রোগ্রাম এবং যুব উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে  বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগে ইউএনডিপি’র সংশ্লিষ্ট প্রকল্পসমূহের অগ্রগতি, সহযোগিতা জোরদার, তরুণদের দক্ষতা প্রশিক্ষণ এবং উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com