তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :  টলিপাড়ার অন্যতম আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে তিনি পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী। মিমি বারবারই জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে তিনি ভাবছেন না।

তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন চললেও, একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্তও চলে না। তিনি তার সহকারী বুল্টি। অভিনেত্রী নিজেই বুল্টিকে তার জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন।

বুল্টি যেন মিমির ছায়াসঙ্গী। মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের আগলে রাখা ও তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না, এমনকি কঠোর ডায়েটের দেখভালও করেন বুল্টি।

গত মঙ্গলবার ছিল মিমির সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। এই বিশেষ দিনে বুল্টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন নায়িকা।

বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।’

মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন সেলিব্রেট করেছেন মিমি। সেই ছবিও উঠে এসেছে মিমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ঝলক বুল্টি নিজেও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমাদের ভদ্রতা ও ইতিবাচক আচরণকে দুর্বলতা ভাবলে ভুল করবেন : জামায়াত আমির

» কোনো ধরণের সহিংসতা কাম্য নয় : শামা ওবায়েদ

» ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

» চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২

» পিএসজির বড় হার, ক্ষোভ ঝাড়লেন দেম্বেলে

» ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৩

» ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

» কুড়িগ্রাম-২ আসনে পুনরায় ভোট গণনার দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

» ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন

» তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :  টলিপাড়ার অন্যতম আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে তিনি পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী। মিমি বারবারই জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে তিনি ভাবছেন না।

তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন চললেও, একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্তও চলে না। তিনি তার সহকারী বুল্টি। অভিনেত্রী নিজেই বুল্টিকে তার জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন।

বুল্টি যেন মিমির ছায়াসঙ্গী। মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের আগলে রাখা ও তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না, এমনকি কঠোর ডায়েটের দেখভালও করেন বুল্টি।

গত মঙ্গলবার ছিল মিমির সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। এই বিশেষ দিনে বুল্টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন নায়িকা।

বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।’

মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন সেলিব্রেট করেছেন মিমি। সেই ছবিও উঠে এসেছে মিমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ঝলক বুল্টি নিজেও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com