এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাত্র কয়েকদিন আগে টাইফুন কালমেগির আঘাতে ২০৪ জন মারা গেছেন। এবার দেশটির দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ফুং-ওং। যেটি ঘণ্টায় ১১৫-১২৪ মাইলের বাতাস নিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলের দিকে।

আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, টাইফুনটি রবিবার রাতের মধ্যে লুজন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। যার প্রভাবে পূর্ব ভিসায়াসের কিছু অংশ ইতোমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে।

এরই মধ্যে ফিলিপাইন সরকার পূর্ব ও উত্তরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দিনের শেষের দিকে ঘূর্ণিঝড়টি প্রবল বৃষ্টিপাত, ধ্বংসাত্মক বাতাস নিয়ে আঘাত করবে।

ফিলিপাইনে জুড়েই সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব লুজনের ওপর সর্বোচ্চ সতর্কতা ৫ নম্বর সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে মেট্রো ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলো ৩ নম্বর সংকেতের আওতায় রয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ৩০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর পাগাসার আবহাওয়াবিদ বেনিসন ইস্তারেজা আগেই সতর্ক করেছেন, ১৫০০ কিলোমিটার বিস্তৃত এই বিশাল টাইফুনের প্রভাবে ইতোমধ্যে পূর্ব ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। পুরো দেশেই এর প্রভাব পড়তে পারে। পাগাসা নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচুস্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অভিযান চালিয়ে ২৬ লিটার বাংলাদেশি ডিজেল জ্বালানি তেল জব্দ

» ইরানের হত্যাকাণ্ড : নিরাপদে হাসছেন ট্রাম্প

» সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে : তথ্যমন্ত্রী

» মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

» বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

» স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

» অভিযুক্ত গ্রেফতার ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা

» ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

» আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাত্র কয়েকদিন আগে টাইফুন কালমেগির আঘাতে ২০৪ জন মারা গেছেন। এবার দেশটির দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ফুং-ওং। যেটি ঘণ্টায় ১১৫-১২৪ মাইলের বাতাস নিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলের দিকে।

আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, টাইফুনটি রবিবার রাতের মধ্যে লুজন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। যার প্রভাবে পূর্ব ভিসায়াসের কিছু অংশ ইতোমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে।

এরই মধ্যে ফিলিপাইন সরকার পূর্ব ও উত্তরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দিনের শেষের দিকে ঘূর্ণিঝড়টি প্রবল বৃষ্টিপাত, ধ্বংসাত্মক বাতাস নিয়ে আঘাত করবে।

ফিলিপাইনে জুড়েই সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব লুজনের ওপর সর্বোচ্চ সতর্কতা ৫ নম্বর সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে মেট্রো ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলো ৩ নম্বর সংকেতের আওতায় রয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ৩০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর পাগাসার আবহাওয়াবিদ বেনিসন ইস্তারেজা আগেই সতর্ক করেছেন, ১৫০০ কিলোমিটার বিস্তৃত এই বিশাল টাইফুনের প্রভাবে ইতোমধ্যে পূর্ব ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। পুরো দেশেই এর প্রভাব পড়তে পারে। পাগাসা নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচুস্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com