আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’

সোমবার (৩ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশকে নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছোটখাটো কোনো ঘটনা বা কোনো বড় ঘটনা যাতে না ঘটে, সেদিকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৯৪ লাখ টাকায় উপজেলা ডরমিটরি ভবন নির্মাণ করছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপজেলা নার্সিং ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ইছাপুরা গ্রামে নির্মাণস্থল পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর

» চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: নাসীরুদ্দীন

» ‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

» ‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান

» ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট: সাদিক কায়েম

» কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

» এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

» বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

» জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

» বৈষম্যহীন বাংলাদেশ গঠনই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’

সোমবার (৩ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশকে নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছোটখাটো কোনো ঘটনা বা কোনো বড় ঘটনা যাতে না ঘটে, সেদিকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৯৪ লাখ টাকায় উপজেলা ডরমিটরি ভবন নির্মাণ করছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপজেলা নার্সিং ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ইছাপুরা গ্রামে নির্মাণস্থল পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com