নিজের সিনেমা বেশিবার দেখি না: কোয়েল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ওপার বাংলার সিনেমার জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। ইন্ডাস্টিতে তিনি ‌‘টলিউড কুইন’ হিসেবে পরিচিত। তবে এ বিশেষণ শুনলে ভীষণ লজ্জা পান অভিনেত্রী। অল্পতেই মিশে যান সবার সঙ্গে।

সম্প্রতি এক পডকাস্টে নিজের সিনেমা নিয়ে কথা বলেছেন তিনি। জানান, নিজের ছবি বেশিবার দেখাটা তার মোটেই পছন্দ নয়।

মাস কয়েক আগে ‘শর্মিলা শো হাউস’ পডকাস্টে হাজির হয়ে সিনেমা নিয়ে নানা কথা বলেছিলেন কোয়েল। সেখানেই এমনটা জানিয়েছেন তিনি।

কোয়েল বলেন, নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই কেমন যেন মনে হয়। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না। যদি খুব প্রয়োজন না হয়।

তিনি আরও বলেন, আসলে নিজের ছবি বারবার দেখলে আমার মধ্যে আত্মসমালোচনা চলতে থাকে। অনেককিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি।

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত নতুন ছবি ‘স্বার্থপর’। ছবিটি দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তুলির পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ব্যারিস্টার আরমান

» ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের

» প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

» বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর

» বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

» নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

» Deep Fake Video ডিপফেক ভিডিও চেনার উপায়

» মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

» আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

» রাত পোহালেই কি ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিজের সিনেমা বেশিবার দেখি না: কোয়েল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ওপার বাংলার সিনেমার জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। ইন্ডাস্টিতে তিনি ‌‘টলিউড কুইন’ হিসেবে পরিচিত। তবে এ বিশেষণ শুনলে ভীষণ লজ্জা পান অভিনেত্রী। অল্পতেই মিশে যান সবার সঙ্গে।

সম্প্রতি এক পডকাস্টে নিজের সিনেমা নিয়ে কথা বলেছেন তিনি। জানান, নিজের ছবি বেশিবার দেখাটা তার মোটেই পছন্দ নয়।

মাস কয়েক আগে ‘শর্মিলা শো হাউস’ পডকাস্টে হাজির হয়ে সিনেমা নিয়ে নানা কথা বলেছিলেন কোয়েল। সেখানেই এমনটা জানিয়েছেন তিনি।

কোয়েল বলেন, নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই কেমন যেন মনে হয়। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না। যদি খুব প্রয়োজন না হয়।

তিনি আরও বলেন, আসলে নিজের ছবি বারবার দেখলে আমার মধ্যে আত্মসমালোচনা চলতে থাকে। অনেককিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি।

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত নতুন ছবি ‘স্বার্থপর’। ছবিটি দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com