সিলেট ও নড়াইলে আজ দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বিকল্প সোর্স লাইন নির্মাণ ও জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের কারণে আজ শনিবার (১৮ অক্টোবর) সিলেট ও নড়াইলের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জানানো হয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজের জন্য সকালে কয়েক দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং কিছু এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এ সময়ে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে- প্রেসক্লাব, মীরের ময়দান, লালদিঘীরপাড়, পুলিশ লাইন, শেখঘাট, লামাবাজার, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, কাজলশাহ, দরগা মহল্লা, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল রোডসহ আশপাশের এলাকা। এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

অন্যদিকে, নড়াইলে জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের কারণে পুরো জেলাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত, টানা সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকোর নড়াইল অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত বিদ্যুৎ বন্ধ (planned shutdown) এবং কাজ শেষ হলে সংযোগ পুনরায় সচল করা হবে।

সংস্থাটি অনিচ্ছাকৃত এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিলেট ও নড়াইলে আজ দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বিকল্প সোর্স লাইন নির্মাণ ও জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের কারণে আজ শনিবার (১৮ অক্টোবর) সিলেট ও নড়াইলের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জানানো হয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজের জন্য সকালে কয়েক দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং কিছু এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এ সময়ে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে- প্রেসক্লাব, মীরের ময়দান, লালদিঘীরপাড়, পুলিশ লাইন, শেখঘাট, লামাবাজার, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, কাজলশাহ, দরগা মহল্লা, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল রোডসহ আশপাশের এলাকা। এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

অন্যদিকে, নড়াইলে জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের কারণে পুরো জেলাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত, টানা সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকোর নড়াইল অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত বিদ্যুৎ বন্ধ (planned shutdown) এবং কাজ শেষ হলে সংযোগ পুনরায় সচল করা হবে।

সংস্থাটি অনিচ্ছাকৃত এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com