হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে আমরাই করব: ট্রাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেদের অস্ত্র ফেলে না দিলে তাদের নিরস্ত্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই মঙ্গলবার ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন,‘হামাস যদি অস্ত্র না ফেলে, তবে আমরাই তাদের নিরস্ত্র করব। তারা জানে আমি খেলা খেলছি না। এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি হামাসকে বলেছি, তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে, ‘জি স্যার, আমরা নিরস্ত্র হব।’

তিনি জানান, এই বার্তা তিনি সরাসরি নয় বরং ‘আমার লোকদের মাধ্যমে’ হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেননি, হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কি না।

এদিকে হামাস এখন পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি হয়নি, যদিও এটি ট্রাম্পের ২০-দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে একটি গুরুত্বপূর্ণ শর্ত।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ লেখেন, ‘সব ২০ জন জীবিত জিম্মি ফিরে এসেছে এবং তারা যতটা ভালো থাকা সম্ভব, ততটাই ভালো আছে। এক বিশাল বোঝা নামিয়ে রাখা গেছে। তবে কাজ এখনো শেষ হয়নি। যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেইভাবে মৃতদের মরদেহ ফেরত দেওয়া হয়নি। দ্বিতীয় ধাপ এখনই শুরু হচ্ছে।’

মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ‘একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’ ঘোষণা দেন। এই সফরে তিনি ও আঞ্চলিক নেতারা গাজা যুদ্ধবিরতির চুক্তিকে স্থায়ী করতে এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। এদিকে গাজার একটি হাসপাতাল জানিয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে।  তথ্যসূত্র :  দ্য গার্ডিয়ান ও রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

» গণভোটের রায় যে কোনো মূল্যে কার্যকর করব: মামুনুল হক

» বিদেশে গভর্নর-ভিসি প্রিন্সটনের পিএইচডিধারী, দেশে দলীয় ব্যক্তি: সংসদে রুমিন ফারহানা

» সংরক্ষিত নারী আসনে আলোচনায় এনসিপির দুই শীর্ষ নেত্রী মনিরা-মিতু

» বর্তমান সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: স্পিকার

» শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা : শিক্ষামন্ত্রী

» পথচারী নিরাপত্তায় ফুটপাত দখলমুক্তে অভিযান শুরু: ডিএনসিসি প্রশাসক

» হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

» ইরানের আটটি সেতুতে হামলার কথা জানাল ইসরায়েলি বাহিনী

» ভোলা-বরিশাল সেতুর নির্মাণ সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে : সড়কমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে আমরাই করব: ট্রাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেদের অস্ত্র ফেলে না দিলে তাদের নিরস্ত্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই মঙ্গলবার ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন,‘হামাস যদি অস্ত্র না ফেলে, তবে আমরাই তাদের নিরস্ত্র করব। তারা জানে আমি খেলা খেলছি না। এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি হামাসকে বলেছি, তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে, ‘জি স্যার, আমরা নিরস্ত্র হব।’

তিনি জানান, এই বার্তা তিনি সরাসরি নয় বরং ‘আমার লোকদের মাধ্যমে’ হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেননি, হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কি না।

এদিকে হামাস এখন পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি হয়নি, যদিও এটি ট্রাম্পের ২০-দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে একটি গুরুত্বপূর্ণ শর্ত।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ লেখেন, ‘সব ২০ জন জীবিত জিম্মি ফিরে এসেছে এবং তারা যতটা ভালো থাকা সম্ভব, ততটাই ভালো আছে। এক বিশাল বোঝা নামিয়ে রাখা গেছে। তবে কাজ এখনো শেষ হয়নি। যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেইভাবে মৃতদের মরদেহ ফেরত দেওয়া হয়নি। দ্বিতীয় ধাপ এখনই শুরু হচ্ছে।’

মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ‘একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’ ঘোষণা দেন। এই সফরে তিনি ও আঞ্চলিক নেতারা গাজা যুদ্ধবিরতির চুক্তিকে স্থায়ী করতে এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। এদিকে গাজার একটি হাসপাতাল জানিয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে।  তথ্যসূত্র :  দ্য গার্ডিয়ান ও রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com