জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রাতরাশকালে এই বৈঠক হয় শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে।

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত কুশলাদি বিনিময় করেন এবং জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও কসোভোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।

দু’পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

» একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রাতরাশকালে এই বৈঠক হয় শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে।

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত কুশলাদি বিনিময় করেন এবং জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও কসোভোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।

দু’পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com