ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইরানের লোরেস্তান প্রদেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার উদ্ধার অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

ওই প্রদেশের রেড ক্রিসেন্টের মহাপরিচালক আলী মোহাম্মদী এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে ইরানের জাতীয় টিভির সঙ্গে কথা বলার সময় আলী মোহাম্মদী বলেন, “হেলিকপ্টারটি কেরমানশাহ প্রদেশের ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির। শুক্রবার দুপুরে লোরেস্তান প্রদেশের আজনা কাউন্টির একটি পাহাড়ি এলাকায় সাহায্য চেয়েছিলেন একজন পর্বতারোহী।”

মোহাম্মদী বলেন, “মূলত একজন হারিয়ে যাওয়া নারীকে উদ্ধার করতেই অভিযান চালায় হেলিকপ্টারটি। পরে ওই এলাকায় অবতরণের চেষ্টা করার সময় সেটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন এবং উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য আহত হন।”

স্থানীয় একজন কর্মকর্তা মেহরকে জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনের একটি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। হেলিকপ্টারটিতে চারজন ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলের পাঁচজন সদস্য ছিলেন। সূত্র: মেহের নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হিমি গাইবেন গান, মডেল তৌসিফ

» আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক: ঢাবি শিক্ষিকা মোনামি

» ১৬ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ, ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন

» ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

» ২০৯ আসনে বিএনপির জয়, জামায়াত পেল ৬৮: ইসি

» বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

» বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না: সাদিক কায়েম

» এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

» বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

» নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইরানের লোরেস্তান প্রদেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার উদ্ধার অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

ওই প্রদেশের রেড ক্রিসেন্টের মহাপরিচালক আলী মোহাম্মদী এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে ইরানের জাতীয় টিভির সঙ্গে কথা বলার সময় আলী মোহাম্মদী বলেন, “হেলিকপ্টারটি কেরমানশাহ প্রদেশের ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির। শুক্রবার দুপুরে লোরেস্তান প্রদেশের আজনা কাউন্টির একটি পাহাড়ি এলাকায় সাহায্য চেয়েছিলেন একজন পর্বতারোহী।”

মোহাম্মদী বলেন, “মূলত একজন হারিয়ে যাওয়া নারীকে উদ্ধার করতেই অভিযান চালায় হেলিকপ্টারটি। পরে ওই এলাকায় অবতরণের চেষ্টা করার সময় সেটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন এবং উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য আহত হন।”

স্থানীয় একজন কর্মকর্তা মেহরকে জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনের একটি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। হেলিকপ্টারটিতে চারজন ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলের পাঁচজন সদস্য ছিলেন। সূত্র: মেহের নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com