৩ কেজির ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৩ কেজি ৮০০ গ্রামের একটি বিশাল আকৃতির রানি ইলিশ মাছ ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জন জেলে নিয়ে আক্তার মাঝি ৫ দিন আগে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় অন্যান্য মাছের সঙ্গে তাদের জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। পরে মাছটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমায় মাছটি এক নজর দেখার জন্য। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে মাছটি ব্যবসায়ী এনায়েত বেপারীর কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকায় ক্রয় করে নেন। মাছটির দাম উঠেছিল প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকার বেশি।

মৎস্য ব্যবসায়ী এনায়েত বেপারী ও মো. আকবর হোসেন  বলেন, এমন বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই দামও বেশি হয়েছে। মাছটি যে পেয়েছে সে ভাগ্যবান। গত কয়েকদিন আগে চার কেজির রানি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, বর্ষার মৌসুমে নদীতে বড় ইলিশ পাওয়া যায়। তবে এত বড় ও ভারী ইলিশ সচরাচর দেখা যায় না। জেলেরা এ ধরনের ইলিশ ধরতে পারলে অবশ্যই লাভবান হয়। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। যা জেলেদের মুখে হাসি ফোটাবে এবং বাজারেও সাড়া ফেলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩ কেজির ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৩ কেজি ৮০০ গ্রামের একটি বিশাল আকৃতির রানি ইলিশ মাছ ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জন জেলে নিয়ে আক্তার মাঝি ৫ দিন আগে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় অন্যান্য মাছের সঙ্গে তাদের জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। পরে মাছটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমায় মাছটি এক নজর দেখার জন্য। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে মাছটি ব্যবসায়ী এনায়েত বেপারীর কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকায় ক্রয় করে নেন। মাছটির দাম উঠেছিল প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকার বেশি।

মৎস্য ব্যবসায়ী এনায়েত বেপারী ও মো. আকবর হোসেন  বলেন, এমন বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই দামও বেশি হয়েছে। মাছটি যে পেয়েছে সে ভাগ্যবান। গত কয়েকদিন আগে চার কেজির রানি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, বর্ষার মৌসুমে নদীতে বড় ইলিশ পাওয়া যায়। তবে এত বড় ও ভারী ইলিশ সচরাচর দেখা যায় না। জেলেরা এ ধরনের ইলিশ ধরতে পারলে অবশ্যই লাভবান হয়। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। যা জেলেদের মুখে হাসি ফোটাবে এবং বাজারেও সাড়া ফেলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com