দুর্ঘটনার শিকার বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার শিকার হয়েছেন। বাঁ পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বাসায় চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে (পপুলার কনসালটেশন সেন্টার) যাওয়ার সময় রোড ডিভাইডার পার হচ্ছিলেন ডা. রফিকুল ইসলাম। এমন সময় এক যুবকের পায়ের ওপর তার বাঁ পায়ের চাপ পড়ে।

পরে এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ফাইবারের সমস্যা ধরা পরে। জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর)-এর অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক হাসপাতালের একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তারা জানিয়েছেন, ৩-৭ সপ্তাহ পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে হবে।

ডা. রফিকুল ইসলাম আরো বলেন, ‘আমাদের বিভাগের (ইউরোলজি) অধীনে বেশ কিছু রোগী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি রয়েছেন। যাদের অনেকের অপারেশন হওয়ার কথা। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্রামে থাকায় রোগীদের দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্ঘটনার শিকার বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার শিকার হয়েছেন। বাঁ পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বাসায় চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে (পপুলার কনসালটেশন সেন্টার) যাওয়ার সময় রোড ডিভাইডার পার হচ্ছিলেন ডা. রফিকুল ইসলাম। এমন সময় এক যুবকের পায়ের ওপর তার বাঁ পায়ের চাপ পড়ে।

পরে এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ফাইবারের সমস্যা ধরা পরে। জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর)-এর অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক হাসপাতালের একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তারা জানিয়েছেন, ৩-৭ সপ্তাহ পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে হবে।

ডা. রফিকুল ইসলাম আরো বলেন, ‘আমাদের বিভাগের (ইউরোলজি) অধীনে বেশ কিছু রোগী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি রয়েছেন। যাদের অনেকের অপারেশন হওয়ার কথা। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্রামে থাকায় রোগীদের দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com