আগামী সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম। সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সব ধর্ম-বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনের দিনে এগোতে চাই। সেই লক্ষ্যে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নানা দাবি-দাওয়া শুনেছি। অন্তর্বর্তী সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে। তবে অনেক ক্ষেত্রেই সেই দাবি-দাওয়া পূরণ হয়নি।

নাহিদ বলেন, নির্বাচনী ইশতেহারে যাতে সব নাগরিকের সমান মর্যাদা ও সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে এনসিপি কাজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগামী সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম। সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সব ধর্ম-বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনের দিনে এগোতে চাই। সেই লক্ষ্যে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নানা দাবি-দাওয়া শুনেছি। অন্তর্বর্তী সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে। তবে অনেক ক্ষেত্রেই সেই দাবি-দাওয়া পূরণ হয়নি।

নাহিদ বলেন, নির্বাচনী ইশতেহারে যাতে সব নাগরিকের সমান মর্যাদা ও সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে এনসিপি কাজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com